আর্জেন্টিনাজয়ী, ক্যানসাস সিটিতে ফুটবলপ্রেমীদের ঢেউ

· Prothom Alo

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে সকার (ফুটবল) এক দারুণ ও বর্ণাঢ্য ইতিহাস—ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা, প্রকৃতির ছায়াঘেরা উঁচু-নিচু পাহাড়-সমতলে গাঢ় সবুজের শহর কানসাস সিটি অ্যারোহেড স্টেডিয়াম শুধুই আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের দখলে ছিল। ৭৬ হাজার ৪১৬ জনের ধারণক্ষমতার এ স্টেডিয়ামে তিলধারণের জায়গা ছিল না। এই ম্যাচে কে জিতবে, জনমত জরিপ বা স্থানীয় পোল, ক্রীড়াবিষয়ক তথ্য-উপাত্ত, বিশ্লেষণধর্মী প্রবণতা এবং বুকমেকারদের পূর্বাভাস যাচাই করে খেলাটি সম্প্রচারকারী যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস জয়ের ক্ষেত্রে আর্জেন্টিনাকেই নিশ্চিত বিজয়ী দল হিসেবে তালিকাভুক্ত করেছিল।

Visit asg-reflektory.pl for more information.

কোটি ফুটবলপ্রেমীর দল আর্জেটিনা আলজেরিয়াকে মাঠে দাঁড়াতে দেয়নি। শৈল্পিক কোমর দোলানো জোড়ালো শটে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়া পাত্তা পেল না। এদিকে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনা–আলজেরিয়ার খেলা উপভোগ করতে খেলা শুরুর ৫৬ মিনিট আগে দুই শতাধিক আর্জেন্টাইন ফুটবলপ্রেমী কানসাস সিটি বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সোজা বাসে করে স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছে দল বেঁধে খেলা দেখতে প্রবেশ করেন। বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী রুপেন দেবের নেতৃত্বে প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে ছয় সদস্যের একটি সমর্থক দল খেলা দেখতে আসে। রুপেন দেব জানান, স্কুলজীবন থেকে তিনি আর্জেন্টিনা দলের খেলাকে পছন্দ করেন। বিশেষ করে লিওনেল মেসির জাদুকরি খেলা উপভোগ করতে স্টেডিয়ামে আসা। দিনভর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলভক্তদের উল্লাসে যেন কানসাস সিটি ফুটবলের জয়-জয়কার। কানসাস সিটির বাসিন্দা মি. রবার্ট জানান, আর্জেন্টাইন-আলজেরিয়ান ফুটবলপ্রেমীরা খেলার আগে নির্ঘুম রাত আতশবাজিতে মাতিয়ে রেখেছিলেন। এ ম্যাচে বিকেল পর্যন্ত স্টেডিয়ামের বাইরে হাজারো দর্শকের দীর্ঘ লাইন দেখা গেছে। স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় খেলা দেখতে রেজিস্ট্রেশন করে অনেকে জায়গা না পেয়ে সিটির মল স্ট্রিটে খেলা উপভোগ করেছেন।

ম্যানেজার লিওনেল স্কালোনির নেতৃত্বে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্ব শিরোপা জয়ের লক্ষ্যে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই ম্যাচটি লিওনেল মেসির ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ অভিযানের সূচনা। সবকিছু ছাপিয়ে মেসি মাঠ নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে স্বাভাবিক ছন্দে হেলেদুলে পরপর ৩টি বল আলজেরিয়ার জালে ঢোকালেন।

Read full story at source