অপেক্ষার দেয়াল

· Prothom Alo

আমার একটা নিজের মানুষ চাই,
যে আমার সব কথা শুনবে কোনো অজুহাত ছাড়াই।
আমার অনর্থক আবদারে,
যে শত ব্যস্ততায়ও ভালোবাসা খুঁজে পাবে।
অপেক্ষা তাড়া করে ধৈর্যের পরীক্ষা নিলেও
যে শান্ত হয়ে শুধুই মুগ্ধতা ছড়াবে।
আমি যেমন, তেমনই আমাকে ভালোবাসবে।
আর আমি,
তার জন্য হৃদয় নিংড়ানো শুদ্ধ ভালোবাসা নিয়ে অপেক্ষা করে যাব।
তার জন্য হৃদয়টাকে পরিচ্ছন্ন করে
বোধের গহিনে উর্বর করব,
ভালোবাসার চাষাবাদ।
তার জন্যে বৃষ্টিতে ছাতা হব,
অন্ধকারে মশাল হব,
গরমে হৃদয় শান্ত করা বাতাস হব,
কার্বন ডাই–অক্সাইডে ভরা বদ্ধ ঘরে আমি তার অক্সিজেন হব।
যে আমাকে শুধু ভালোবাসবে,
আমার অতি সামান্য ইচ্ছাগুলো খুঁজে নিয়ে মনে রাখবে
তার জন্য সাহারা মরুভূমি পাড়ি দিব নির্ভয়ে।
তার জন্য আগ্নেয়গিরি লার্ভার পাশে দাঁড়াব, যদি হাতটা ধরে বলে আমি আছি তো।
যেকোনো কৈফিয়ত ছাড়াই বিশ্বাসের দেয়াল তুলে আগলে রাখবে,
আমি তার জন্য পৃথিবীর সাথে লড়ে যাব একাই।
যে আমার শরীরটাকে নয়, মনটাকে ছুঁতে পারবে,
আমি তার জন্য নিজের মনটাও সযত্নে রেখে দিব তারই কাছে।

Visit aportal.club for more information.

Read full story at source