মরক্কোর বিপক্ষে নেইমারকে না পাওয়ার ইঙ্গিত আনচেলত্তির

· Prothom Alo

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ থেকে নেইমারের ছিটকে পড়ার গুঞ্জন ছিল আগেই। এই ম্যাচে তাঁর খেলতে না পারার বিষয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিল ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। এবার মরক্কো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও।

ইতালিয়ান এই কোচ বলেছেন, নেইমার আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন। অর্থাৎ আগামী রোববার ভোর চারটায় মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। আনচেলত্তি সরাসরি না বললেও নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো।

Visit xsportfeed.life for more information.

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

মেসি–রোনালদো–নেইমার: শেষ নাচে তিন জোড়া বুট

পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার সংগ্রাম করা নেইমারকে কেন বিশ্বকাপ দলে রাখা হয়েছে, সেটা ব্যাখ্যা করে কোচ আরও বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা নয়। তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক ভূমিকার বিষয়টিও বিবেচনায় ছিল।’

View this post on Instagram

A post shared by TV Globo (@tvglobo)

যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্পে এখনো বুট পরে মাঠে নামেননি নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করলেও এখন পর্যন্ত শুধু রানিং শু ব্যবহার করেছেন এবং বেশির ভাগ সময় কাটিয়েছেন ফিজিওথেরাপিতে। বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা।

নেইমার সর্বশেষ গত ১৭ মে চোটে পড়েন। সেদিন সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে হারা ম্যাচে তাঁর ‘কাফ মাসলে’ (পায়ের পেছনের পেশি) সমস্যা দেখা দেয়। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সেটিই ছিল এই ব্রাজিলিয়ান তারকার শেষ ম্যাচ। সেদিন সান্তোস জানায়, চোটটি গুরুতর নয়; এটি কেবল পেশিতে ফোলাভাব (এডিমা)। তবে এরপরও তাঁকে বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।

ফুটবল ইতিহাসে নিজের নাম খোদাই করে রেখেছি: নেইমার

নেইমার ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন। সেখানে পরীক্ষার পর তাঁর পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ে। চিকিৎসা চালিয়ে যাওয়ার মধ্যেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেন তিনি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার ব্রাজিলের বিশ্বকাপ–প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি এবং এখন মরক্কোর বিপক্ষেও তাঁর না খেলা একরকম নিশ্চিত।

ব্রাজিল কোচ আনচেলত্তি সাম্প্রতিক অনুশীলনগুলোতে একাদশে কিছু পরিবর্তন এনে বিভিন্ন সমন্বয় পরীক্ষা করেছেন। তবে সব ইঙ্গিত বলছে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকতে পারেন গোলরক্ষক আলিসন বেকার; রক্ষণভাগে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও আলেক্স সান্দ্রো; মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেস আর আক্রমণভাগে লুকাস পাকেতা, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।

Read full story at source