সাগরতলে তিমির রহস্যময় সমাধিক্ষেত্র
· Prothom Alo

চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার করেছেন। নেচার সাময়িকীর গবেষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ার পশ্চিমে প্রায় ১২০০ কিমি জুড়ে ৭ হাজার মিটার গভীর এই এলাকায় নতুন ও ৫৩ লাখ বছরের পুরোনো প্রায় ৫০০ তিমির কঙ্কাল মিলেছে, যার মধ্যে বিলুপ্ত প্রজাতিও আছে। এটি গভীর সমুদ্রের অসংখ্য জীবের আশ্রয়স্থল, যা কোটি তিমির মৃতদেহ থেকে ৬৭ লাখ টন কার্বন আটকে রেখেছে। গবেষক শিয়াওতং পেং এই আবিষ্কারের বিশালতায় ‘অবাক’ হয়েছেন।
Visit freshyourfeel.org for more information.