স্মার্ট ক্রেতাদের জন্য জুতা কেনার স্মার্ট গাইড

· Prothom Alo

আজকের ব্যস্ত নাগরিক জীবনে তরুণ ক্রেতারা শুধু ট্রেন্ডি ডিজাইনই খোঁজেন না, বরং পুরো কেনাকাটার প্রক্রিয়াটি কতটা সহজ ও আরামদায়ক, সেটাও মাথায় রাখেন। আর ক্রেতাদের এই প্রয়োজনের কথা মাথায় রেখেই দেশের ফুটওয়্যার রিটেইলগুলো এখন বেশ কিছু আধুনিক সুবিধা নিয়ে আসছে।

Visit likesport.biz for more information.

উৎসব, অনুষ্ঠানে বা জীবনের যেকোনো বিশেষ মুহূর্তে একটা ‘পারফেক্ট’ লুকের জন্য একজোড়া সুন্দর জুতার কোনো বিকল্প নেই। পোশাক যতই সুন্দর হোক না কেন, পায়ের জুতাটা যদি ঠিকঠাক না হয়, পুরো সাজটাই কেমন যেন ফিকে দেখায়। কিন্তু ফ্যাশনের এই জরুরি অনুষঙ্গটি কিনতে গিয়ে আমাদের কত সময়ই না নষ্ট হয়! মনে করে দেখুন তো, শেষ কবে জুতা কিনতে গিয়ে জ্যামে আটকে থাকেননি? কিংবা শোরুমের ভিড়ে নিজের সাইজটা খুঁজে না পেয়ে অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেননি? কেনাকাটার সময়ে এসব অভিজ্ঞতা প্রায় সবারই আছে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনপ্রেমীদের জুতা কেনার এই অভিজ্ঞতাগুলোতে বেশ কিছু পরিবর্তন এসেছে।

আজকের ব্যস্ত নাগরিক জীবনে তরুণ ক্রেতারা শুধু ট্রেন্ডি ডিজাইনই খোঁজেন না, বরং পুরো কেনাকাটার প্রক্রিয়াটি কতটা সহজ ও আরামদায়ক, সেটাও মাথায় রাখেন। আর ক্রেতাদের এই প্রয়োজনের কথা মাথায় রেখেই দেশের ফুটওয়্যার রিটেইলগুলো এখন বেশ কিছু আধুনিক সুবিধা নিয়ে আসছে। যেমন, এপেক্স সম্প্রতি তাদের ক্রেতাদের জন্য চালু করেছে এক্সপ্রেস ডেলিভারি, ‘বপিস’ (বাই অনলাইন, পিক আপ ইন স্টোর) ও ইএমআইয়ের মতো আধুনিক কিছু সুবিধা। একজন সাধারণ ক্রেতার জন্য এই সেবাগুলো কেনাকাটার চিরচেনা কিছু ঝামেলা এক নিমেষেই দূর করে দিচ্ছে।

প্রথমেই ধরা যাক উৎসবের দিনগুলোর কথা। বড় কোনো উৎসব বা পারিবারিক অনুষ্ঠানের সময়ে, নিজের আর পরিবারের সবার জন্য একবারে ভালো মানের জুতা কেনাটা বেশ বড় একটা খরচের ব্যাপার। একসময় ইএমআই বা কিস্তির সুবিধা শুধু দামি গ্যাজেট বা ইলেকট্রনিকস কেনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন জুতা কেনার ক্ষেত্রেও এই সুবিধা থাকায় মাসের আর্থিক হিসাব এলোমেলো না করেই নিজের পছন্দের স্টাইলটি বেছে নেওয়া যায়। একবারে পুরো টাকা দেওয়ার চাপ না থাকায় ফ্যাশনের সঙ্গে কোনো আপস করতে হয় না।

আবার, অনলাইনে জুতা অর্ডার করার সময় সবচেয়ে বড় খটকা লাগে সাইজ নিয়ে। স্ক্রিনে দেখতে যতই সুন্দর লাগুক, পায়ে পরার পর আরাম হবে তো? এই দুশ্চিন্তা আর শোরুমের ভিড়, দুটো সমস্যারই সহজ সমাধান হলো ‘বপিস’ বা ‘বাই অনলাইন, পিকআপ ইন স্টোর’ সুবিধা। ক্রেতারা সহজেই ওয়েবসাইট থেকে তাঁদের পছন্দের জুতা নির্বাচন করে অনলাইনে বুক করতে পারবেন এবং নিজেদের সুবিধামতো যেকোনো সময়ে নিকটবর্তী শোরুম থেকে তা সংগ্রহ করতে পারবেন। এতে একই সঙ্গে পাওয়া যাচ্ছে অনলাইনের ঝটপট সুবিধা আর দোকানে গিয়ে যাচাই করার নিশ্চয়তা।

আর হুটহাট করে চলে আসা ‘ফ্যাশন ইমার্জেন্সি’র কথা তো আমরা সবাই জানি। কালকেই হয়তো একটা জরুরি ইন্টারভিউ বা প্রেজেন্টেশন, অথচ আগের দিন খেয়াল হলো জামার সঙ্গে পরার মতো জুতা নেই। এমন শেষ মুহূর্তের সমস্যা সমাধানে আছে এক্সপ্রেস ডেলিভারি। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে অর্ডার করলে কয়েক ঘণ্টার মধ্যেই ক্রেতার বাসায় পৌঁছে দেওয়া হবে। আবার, ওপেন বক্স ডেলিভারি সুবিধার মাধ্যমে ক্রেতারা ডেলিভারিম্যানের সামনেই জুতা পরে সাইজ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

এই যে হুটহাট প্রয়োজন আর নিমিষেই তার সমাধান। এগুলোই বলে দেয় যে ফ্যাশন এখন কেবল জুতা বা পোশাকের ডিজাইনে সীমাবদ্ধ নেই; এটি এখন আমাদের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নিজের ব্যস্ত রুটিন ঠিক রেখে, কোনো বাড়তি ক্লান্তি আর সময়ের অপচয় ছাড়াই নিজের পছন্দমতো সাজ খুঁজে পাওয়াটাই এখন একজন ‘স্মার্ট’ ক্রেতার পরিচয়।

ছবি: এপেক্স

Read full story at source