সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১২ জুন, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit freshyourfeel.org for more information.

কোথায় করছাড় থাকবে, কোথায় আওতা বাড়বে

আগামী অর্থবছরের বাজেটে করছাড়ের ছড়াছড়ি আছে। সৃজনশীল অর্থনীতি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের উদ্যোক্তাদের শুল্ক-করে ছাড় দেওয়া হচ্ছে। কর ছাড় দিয়ে করের আওতা বাড়ানোর উদ্যোগ থাকছে বাজেটে।
বিস্তারিত পড়ুন...

এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে মানুষের আগ্রহ কম কেন

ফিফা বিশ্বকাপ ট্রফি

হাজার হাজার টিকিট অবিক্রীত, মূল দামের চেয়ে কম দামে টিকিট পুনঃবিক্রি হয়েছে সপ্তাহখানেক আগেও। যুক্তরাষ্ট্রের শহরে শহরে যে ভিড় থাকার কথা ছিল, সেটাও নেই। হোটেলগুলো যে বাড়তি আয়ের আশা করেছিল, সেটাও আশানুরূপ হয়নি। ফিফাকে তাদের অগ্রিম বুক করা হোটেলরুম বাতিল করতে হয়েছে। এমনকি ট্রাম্পের যুদ্ধনীতির প্রতিবাদস্বরূপ বৈশ্বিক বর্জনের কথাও শোনা যাচ্ছে।
বিস্তারিত পড়ুন...

হালালা সেন্টার: যৌনতার ফাঁদ নাকি ধর্মীয় সমাজের ল্যাবরেটরি টেস্ট

ফেসবুকে হালালা সেন্টারের বিজ্ঞাপন

ভার্চ্যুয়াল জগৎ মাঝেমধ্যে আমাদের চেনা সমাজের ওপর এমন এক ল্যাবরেটরি টেস্ট চালায়, যার ফলাফল দেখে শিউরে উঠতে হয়। সম্প্রতি ফেসবুকে ঘটে যাওয়া ‘হালালা সেন্টার’ নামক একটি কাল্পনিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং তা ঘিরে তৈরি হওয়া উন্মাদনা আমাদের তেমন এক নগ্ন বাস্তবতার মুখোমুখি করেছে।
বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ, হরমুজ প্রণালি বন্ধ

ইরানে নতুন করে হামলা চালানোর খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়াকে সিরিজেও হারাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

এরপর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল জস ইংলিসের ব্যাটে। কিন্তু ক্যারির সঙ্গে তাঁর ৩৩ বলে ২৫ আর ক্যামেরন গ্রিনের সঙ্গে ৫৮ বলে ৩৮ রানের জুটি ভেঙে তাদের আবার বিপদে ফেলে দেন তানভীর ইসলাম।
বিস্তারিত পড়ুন...

Read full story at source