০/৩—অস্ট্রেলিয়ার ইতিহাসে যা কখনো হয়নি, তাই করল বাংলাদেশ
· Prothom Alo

আরও এক উইকেট
এবার অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটও তুলল বাংলাদেশ। শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ১৭ বলে ১৩ রান করে মোস্তাফিজের বলে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন ক্যারি।
এখন উইকেটে এসেছেন গ্রিন। আগের ম্যাচে ফিফটি পেয়েছিলেন তিনি। চাপের মুখে তাঁকেই বাঁচাতে হবে বাংলাদেশকে।
Visit somethingsdifferent.biz for more information.
অস্ট্রেলিয়া: ৮ ওভারে ২৫/৪
অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন!
৫ ওভারে অস্ট্রেলিয়ার রান এখন ৩ উইকেটে ১৭। যেকোনো দলের ক্ষেত্রেই হতে পারে এমন। কিন্তু এই তিন উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলেছিল শূন্য রানেই।
এক হাজারের বেশি ওয়ানডে খেলে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি অস্ট্রেলিয়া। এমনকি আগে সবচেয়ে কম রানে যখন তারা ৩ উইকেট হারিয়েছিল, তখনও তাদের রান ছিল ৫। এবার বাংলাদেশ যা করল, তা তাই এক কথায় অবিশ্বাস্যই।
এমন অভিজ্ঞতা অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও একবার হয়েছিল— ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। বাকি দুটি ঘটনা পাকিস্তানের।
মাত্র তৃতীয়বার!
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। এর আগে কেবল দুবারই দলটির দুই ওপেনারই আউট হয়েছিলেন ডাক মেরে। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটাল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া: ৪ ওভারে ৯/৩
অবিশ্বাস্য!
বাংলাদেশ ভালো খেলছে ঠিক, আগের ম্যাচটা জিতেছেও। কিন্তু তাই বলে এমন দৃশ্য!
অস্ট্রেলিয়া কি না কোনো রান করার আগেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এমন কিছু হয়তো সুদূর কল্পনাতেও আসেনি বাংলাদেশের সমর্থকদের। এখন সেটাই ঘটছে। শর্টকে বোল্ড করে শুরুটা করেছিলেন তাসকিনই।
মোস্তাফিজের পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান কনোলিও। এবার ম্যাট রেন শও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আম্পায়ার শুরুতে আউট দেননি। কিন্তু বাংলাদেশ রিভিউ নিতেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন রেন শ। শূন্য রানে ৩ উইকেট!
তৃতীয় ওভারে এসে তাসকিনের নো বলে প্রথম রানটা পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের আপাতত বেশ করুণ অবস্থাই!
আবার প্রথম ওভারে তাসকিনের আঘাত
আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছিলেন ম্যাথু শর্ট, বোলার ছিলেন তাসকিন আহমেদও। এবারও বোল্ড হয়েছেন শর্ট, চতুর্থ বলে তাঁকে বোল্ড করেছেন তাসকিনই।
সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওভারে তাঁর প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন কুপার কনোলি।
অস্ট্রেলিয়ার রান এখনও শূন্য, কিন্তু ২ উইকেট নেই!
উইকেট পাওয়ার পর তাসকিনের উদ্যাপনএকটু অফ টপিক?
পুরো বিশ্বেই ফুটবল বিশ্বকাপ এলে বয়ে যায় এই টুর্নামেন্টের হাওয়া। পতাকা ওড়ে, গায়ে ওঠে প্রিয় দলের জার্সি। তা থেকে বাদ যান না জাতীয় দলের ক্রিকেটাররাও। আর সবার মতো ফুটবল বিশ্বকাপে তাঁদের সমর্থনেও আছে বৈচিত্র্য, প্রতিদ্বন্দ্বিতা আর বিশ্বকাপ নিয়ে কাড়াকাড়ি।
তা কেমন? পড়তে পারেন আমাদের ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসানের এই লেখায়।
লিটনদের আর্জেন্টিনা, নাকি মিরাজদের ব্রাজিলএকাদশে সৌম্য
আবার একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান। সর্বশেষ ৩ ম্যাচে তাঁর রান ৮, ০ আর ৫। এছাড়া বাংলাদেশ দলের একাদশে আর পরিবর্তন নেই কোনো।
অস্ট্রেলিয়া তাদের শক্তি বাড়িয়েছে পেসে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্কোয়াডে ঢোকা পেসার রিলে ম্যারিডিটকে একাদশে রাখা হয়েছে। ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
টস
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। আগের ম্যাচেও তিনি টস জিতেছিলেন, তখন বেছে নিয়েছিলেন ফিল্ডিং। বৃষ্টি আইনে ৮৬ রানে ওই ম্যাচ হারের পর আজ টস জেতার পর সিদ্ধান্তেও বদল এসেছে তাঁর।
অপূর্ণতা ঘোচানোর সুযোগ বাংলাদেশের
পুরো বিশ্বই আজ থেকে বুঁদ হয়ে যাবে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞে। বাংলাদেশও তার বাইরে নয়। তবে বাংলাদেশের মানুষকে এখনই সে সুযোগ পুরোপুরি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
পরশু প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পর আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেও জিতে গেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসবে বাংলাদেশ।
কাজেই সুদূর যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার বিশ্বকাপের সঙ্গে আজ চোখ রাখতে হবে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের দিকেও।