হট্টিটির সতর্ক পাহারা

· Prothom Alo

কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় জেগে ওঠা চরে এখন বিভিন্ন জলচর পাখির আনাগোনা। এসব চরের খোলা মাটিতেই সাধারণত লাল-লতিকা হট্টিটি ডিম পাড়ে ও বাসা বাঁধে। বাসা বা ডিমের সুরক্ষায় এই পাখি অত্যন্ত সতর্ক থাকে। আশপাশে মানুষ বা অন্য পশুপাখির উপস্থিতি টের পেলেই এরা উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচি করে এবং উড়ে গিয়ে অনাহুত অতিথিকে তাড়ানোর চেষ্টা করে। প্রতিকূল এই চরে হট্টিটি পাখির বিচরণ ও পাহারার দৃশ্য নিয়ে ছবির গল্প।

Visit milkshakeslot.com for more information.

জেগে ওঠা মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে একটি সতর্ক হট্টিটি। লেকের ধারের সবুজ ঝোপঝাড়ের ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যাচ্ছে পাখিটি।চরের শুকিয়ে যাওয়া মাটির বুকে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে একটি লাল-লতিকা হট্টিটি। লেকের বালুকাময় চরের ওপর দিয়ে নিচু হয়ে ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য। শত্রুর উপস্থিতি টের পেয়ে সবুজ ঘাসের মাঝে মুখ উঁচিয়ে ডেকে উঠছে একটি হট্টিটি। শুকনা খালের পাড় ও ছোট চারাগাছের ওপর দিয়ে নিচের দিকে ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্য।

Read full story at source