চট্টগ্রামে বেহাল সড়ক
· Prothom Alo
চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক স্ট্র্যান্ড রোড। বেহাল এই সড়কটি দিয়ে চলাচলে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে মানুষকে। বৃষ্টির সময় কাদায় একাকার হয়ে যায় সড়কটি। আর শুষ্ক সময় ছেয়ে থাকে ধুলাবালি। খুব কাছের জিনিসও তখন দেখা যায় না। এতে যেমন যানবাহন চলাচলে থাকে দুর্ঘটনার ঝুঁকি, তেমনই স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন যাতায়াতকারীরা। গতকাল বিকেলে স্ট্র্যান্ড রোডের সদরঘাট এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।
Visit afnews.co.za for more information.
গাড়ি গেলেই ধুলায় ঢেকে যায় সড়কটি। ধুলার মধ্য দিয়ে চলাচল করছে মোটরসাইকেল। ধুলা থেকে রক্ষা পেতে নাকে গামছা দিয়ে রেখেছেন এক পথচারী। ধুলায় সবকিছু ঠিকভাবে দেখা দায়। সড়কের ধুলায় সৃষ্টি হয় স্বাস্থ্যঝুঁকি। ধুলার মধ্যে সামনে এগোনোর চেষ্টা। চালক ও যাত্রী—ধুলার ভোগান্তি সবার। সর্বত্র শুধু ধুলা। ছাতা দিয়ে ঢেকে ধুলা থেকে রক্ষার চেষ্টা।