জাদু নয়, সাধারণ বোধবুদ্ধির জয়—নেপালকে বিদায় করে বাটলারের তৃপ্তি
· Prothom Alo

শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের মেয়েদের সামনে এখন হ্যাটট্রিক শিরোপা জয়ের সোনালি সুযোগ। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মাঠের লড়াই শেষে সংবাদ সম্মেলনকক্ষে দুই দলের কোচের বক্তব্যে ফুটে উঠেছে রণকৌশল, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর আবেগ-উচ্ছ্বাসের নানা দিক।
ম্যাচ শেষে স্বভাবসুলভ হাসিমুখে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। বাংলাদেশ দলের এই জয়ের পেছনে কোনো ‘জাদু’ ছিল কি না, এমন প্রশ্নে বাটলার সরাসরি বলেন, ‘আমি একে জাদু বলব না। আমি শুধু বলব, এটি ছিল সাধারণ বোধবুদ্ধি এবং জানাশোনার ব্যবহার আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ফল। সেমিফাইনাল ও ফাইনাল সম্পর্কে আমি যা শিখেছি, তা হলো—আপনি কেমন খেলছেন তা বড় কথা নয়, বড় কথা হলো জয় নিশ্চিত করা। আপনাকে সংকল্পবদ্ধ হতে হবে এবং ফলাফল বের করে আনতে হবে।’
Visit freshyourfeel.com for more information.
ম্যাচের সঠিক সময়ে খেলোয়াড় বদল করাকেই জয়ের অন্যতম চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন বাটলার। ম্যাচে তাঁর বদলিগুলো ছিল দুর্দান্ত এবং ফলপ্রসূ। গোল হজম করার পর দলের খেলোয়াড়দের প্রতি তাঁর বার্তা কী ছিল, তা জানাতে গিয়ে বাটলার বলেন, ‘শুধু ধৈর্য ধরে টিকে থাকো। কখনো কখনো একটি গোল হজম করলে আরেকটিরও ঝুঁকি থাকে। মূল বিষয় ছিল ঝড়ের সামনে দাঁড়িয়ে টিকে থাকা।’
আধুনিক ফুটবলের নানা তাত্ত্বিক শব্দকে উড়িয়ে দিয়ে নিজের ‘ওল্ড স্কুল’ বা পুরোনো ঘরানার ফুটবল দর্শনের পক্ষে যুক্তি দিয়ে বাটলার বলেন, ‘মানুষ হাইলাইন ডিফেন্স, মিড ব্লক বা লো ব্লক নিয়ে কথা বলে। এগুলো সব ফালতু কথা, গালগপ্প। আমি পুরোনো ঘরানার মানুষ। আমি বিশ্বাস করি, যেখানে আঘাত পাওয়ার ভয় আছে সেখানে মাথা ও পা এগিয়ে দেওয়া, আক্রমণাত্মক হওয়া, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এবং ধৈর্য ধরা (মূল কাজ)।’ মাঝেমধ্যে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া বা দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘মাঝেমধ্যে আপনি যত কম খেলবেন, তত বেশি সফল হবেন।’
এক গোলে পিছিয়ে থেকেও জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ দলশেষ মুহূর্তের গোলে নেপালকে কাঁদিয়ে আরেকটি শিরোপামঞ্চে বাংলাদেশনেপাল কোচ নবীন নিউপানের মতে, বাংলাদেশ ভাগ্যের জেরে জিতেছে। তাঁর এমন মন্তব্যের জবাবে বাটলার বেশ কড়া ভাষায় বলেন, ‘আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি ভাগ্যবান হবেন। মাঝেমধ্যে আপনি কেমন খেলেছেন, সেটা বড় কথা নয়, বরং আপনি কীভাবে কাজটা শেষ করেছেন (জয় পেয়েছেন) সেটাই আসল।’
ভবিষ্যতের দল গঠনের ওপর জোর দিয়ে বলেন, ‘আমি বুড়ো খেলোয়াড় ব্যবহার করছি না। আমি ভবিষ্যতের জন্য দল গড়তে তরুণ খেলোয়াড়দের ব্যবহার করছি। আমার লক্ষ্য হলো আমার অভিজ্ঞতা ও জ্ঞান এই তরুণ মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমি চার মহাদেশে কোচিং করিয়েছি। এখানেও গত দুই বছরে আমি খুব একটা খারাপ করিনি। আমরা আসলে উন্নতি করছি এবং তরুণ খেলোয়াড়দের তৈরি করছি।’
দলের অধিনায়কত্বে পরিবর্তন এবং মারিয়া মান্দাকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে বাটলারের ব্যাখ্যা, ‘আফঈদার ওপর থেকে আমি শুধু চাপ ও উত্তাপ কমাতে চেয়েছিলাম। মারিয়া একটু বেশি অনুপ্রেরণাদায়ী, সে মেয়েদের দারুণভাবে উৎসাহিত করতে পারে। মারিয়া একজন লড়াকু এবং সত্যিকারের যোদ্ধা।’
বদলি নেমে বল পায়ে দ্যুতি ছড়িয়েছেন শামসুন্নাহার জুনিয়রনেপালের বিপক্ষে পাওয়া জয় ডিফেন্ডার শিউলি আজিমের সদ্য প্রয়াত মায়ের উদ্দেশে উৎসর্গ করেন বাংলাদেশ কোচ।
নেপাল কোচ নবীন নিউপানে তাঁর দলের হারের পেছনে নিজেদের দুর্বলতাই বড় করে দেখছেন, ‘প্রথমার্ধের শেষ ৫ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা আমাদের বড় দুর্বলতা ছিল। তবে দ্বিতীয়ার্ধের দল ভালো ছন্দে ছিল এবং বল পজেশন ধরে রেখে অনেক সুযোগ তৈরি করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগগুলো আমরা গোলে রূপান্তর করতে পারিনি।’
দলকে ‘অক্সিজেন’ জুগিয়ে এই তো সেই ঋতুপর্ণা