মোশাররফ করিমের ‘বিয়ের কোনো বয়স নেই’, জোভানের ‘পাল্লু বিল্লুর বিয়ে’
· Prothom Alo
ঈদের টানা ছুটিতে ছোট পর্দার আয়োজন যেন থামছেই না। প্রতিদিনই নতুন নাটক, টেলিফিল্ম আর তারকাদের ভিন্ন ভিন্ন উপস্থিতি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো। আজ রোববার ঈদের চতুর্থ দিনেও থাকছে হাসির গল্প, পারিবারিক টানাপোড়েন, প্রেম আর বিনোদনের নানা রং। মোশাররফ করিম, মেহজাবীন, জোভান, কেয়া পায়েল, আরশ খান থেকে শুরু করে জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে দেখা যাবে দিনের বিভিন্ন আয়োজনে। আজ কোন চ্যানেলে কখন কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন-পর্ব ১।
Visit h-doctor.club for more information.
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে দলীয় সংগীতানুষ্ঠান ‘আমরা সবাই রাজা’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘ম্যাংগো ড্যান্স ক্লাব’। অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৪’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘বিয়ের কোনো বয়স নেই’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ১১টায় টেলিফিল্ম শয়তানের কাঠি। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘ডার্লিং হারবার’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’। অভিনয়ে আরশ খান, জীম। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। অভিনয়ে মুশফিক আর ফারহান, স্পর্শিয়া। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভিডিও লিংক। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘জামাই বউ স্টুডেন্ট’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘দুটি মন’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামাল।
বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘পাল্লু বিল্লুর বিয়ে’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘নোটবুক’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মীমাংসা’। অভিনয়ে নিলয়, হিমি।