ঢাকায় ২২ লাখের ‘কালা মানিক’, খাসি ‘ফ্রি’

· Prothom Alo

গতকাল রোববার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটের ১ নম্বর হাসিল ঘরের কাছেই দেখা মেলে গরুটির। নাম রাখা হয়েছে ‘কালা মানিক’। গরুটির দাম চাওয়া হচ্ছে ২২ লাখ টাকা। হাটে আনার কয়েক ঘণ্টার মধ্যে ১৯ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে ২০ লাখ টাকা পেলেই গরুটি বিক্রি করে দেওয়ার ইচ্ছা রয়েছে মালিকের। যে ব্যক্তি কালা মানিক কিনবেন, তাঁকে উপহার হিসেবে একটি খাসি দেওয়া হবে। খাসিটির ওজন প্রায় ৫০ কেজি।

Visit moryak.biz for more information.

Read full story at source