সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

· Prothom Alo

ঢাকার সাভারের একটি এলাকায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) এবং ১৬ বছর বয়সী এক কিশোর। তাঁদের মধ্যে সাইফুল ইসলামকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বাকি দুজনকে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা সবাই ভুক্তভোগীর প্রতিবেশী।

Visit truewildslot.com for more information.

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভারের একটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ভুক্তভোগীর পরিবার। গত শুক্রবার রাত তিনটার দিকে স্বামী বাসায় ছিলেন না। এ সময় আসামিরা ঘরে ঢুকে ধর্ষণ করেন ও আপত্তিকর ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। সকালে ওই নারীর স্বামী বাসায় ফিরলে তিনি ঘটনাটি জানান। এ ছাড়া পরে তাঁর মা–বাবাকেও জানান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই নারীর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মো. সাইফুল ইসলামকে বাসায় দেখতে পেয়ে আটক ও মারধর করে সাভার মডেল থানা–পুলিশের কাছে সোপর্দ করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, শনিবার রাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন অভিযুক্ত একজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ওই দিন দিবাগত রাতে ওই নারীর মা চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তার আসামিদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

Read full story at source