আমারি ঢাকায় উৎসবের আমেজে ঈদ উদযাপন, থাকছে বিলাসবহুল স্টে-কেশন ও গ্রিল ওডিসি
· Prothom Alo

পবিত্র ঈদ-উল-আযহা মানেই পরিবার, প্রিয়জন আর একসঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত। সেই আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে রাজধানীর অভিজাত হোটেল আমারি ঢাকা নিয়ে এসেছে উৎসবমুখর আয়োজন। মে ২০২৬ জুড়ে এবং ঈদের বিশেষ সময়কে ঘিরে অতিথিদের জন্য থাকছে বিশ্বমানের ডাইনিং, আরামদায়ক স্টে-কেশন এবং পারিবারিক উষ্ণতায় ভরা নানা অভিজ্ঞতা।
Visit afrikasportnews.co.za for more information.
ঈদের এই আয়োজনকে কেন্দ্র করে হোটেলজুড়ে তৈরি হয়েছে এক পরিশীলিত ও প্রাণবন্ত পরিবেশ। আধুনিক বিলাসিতা, নান্দনিক অন্দরসজ্জা এবং বিশেষভাবে কিউরেটেড খাবারের সমন্বয়ে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঈদের সময় কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য। শহরের ব্যস্ততার মাঝেও একটু নিরিবিলি ও স্বস্তিদায়ক ছুটি কাটানোর সুযোগ দিচ্ছে আমারি ঢাকা।
খাদ্যরসিকদের জন্য এবারের অন্যতম আকর্ষণ ‘গ্রিল ওডিসি’। বৈশ্বিক গ্রিলিং অভিজ্ঞতার এই আয়োজনে থাকছে আগুনের আঁচে তৈরি বিভিন্ন দেশের জনপ্রিয় গ্রিলড মিট, সিফুড এবং আন্তর্জাতিক স্বাদের নানা পদ। ঈদ পুনর্মিলনী, পারিবারিক ডিনার কিংবা কর্পোরেট গেট-টুগেদারের জন্য আয়োজনটি বিশেষভাবে উপযোগী।
হোটেলের আমায়া ফুড গ্যালারিতে এই আয়োজন উপভোগ করা যাবে বিশেষ অফারে। নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট ফোর’ সুবিধা, যেখানে জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৪৯৯ টাকা নেট।
শুধু ডাইনিং নয়, ঈদের ছুটিতে শহরের ভেতরেই আরামদায়ক সময় কাটাতে অতিথিদের জন্য থাকছে বিশেষ স্টে-কেশন প্যাকেজও। বিলাসবহুল রুমে রাতযাপন, হাই-স্পিড ওয়াইফাই, ব্রেকফাস্ট, স্পা-তে বিশেষ ছাড় এবং জিম ও সুইমিং পুল ব্যবহারের সুবিধাসহ সাজানো হয়েছে পুরো অভিজ্ঞতা। লেট চেক-আউট সুবিধাসহ এই প্যাকেজ শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা নেট থেকে।
আমারি ঢাকা জানিয়েছে, মে মাস ও ঈদ মৌসুমজুড়ে অতিথিদের জন্য আন্তরিক আতিথেয়তা এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সমসাময়িক আভিজাত্য আর পারিবারিক উষ্ণতার মেলবন্ধনে এবারের ঈদকে আরও বিশেষ করে তুলতে চায় হোটেলটি।
যারা ঈদের ছুটিতে পরিবার বা বন্ধুদের সঙ্গে একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য আমারি ঢাকা হতে পারে উৎসব, স্বাদ আর আরামের এক অনন্য ঠিকানা।
ছবি: হোটেল আমারি ঢাকা