লেনোভোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ বাজারে
· Prothom Alo

দেশের বাজারে লেনোভোর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো এলওকিউ ৮৩জেই০০ ডব্লিউটিএলকে মডেলের ল্যাপটপটিতে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর ও শক্তিশালী গ্রাফিকস কার্ড থাকায় সহজে গেম খেলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
Visit turconews.click for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআই প্রসেসিং সক্ষমতা থাকায় ল্যাপটপটিতে সহজেই জটিল কাজ করার পাশাপাশি এআইয়ের সহায়তায় দ্রুত ডেটা প্রসেসিং, কোডিং, আধেয় (কনটেন্ট) তৈরিসহ উচ্চ রেজোল্যুশনের গেম খেলা যায়। শুধু তা–ই নয়, ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট ডিডিআরফাইভ র্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় একই সঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব।
১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস পর্দার ল্যাপটপটির রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় সহজেই উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। শাটারসহ ৫ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। ল্যাপটপটি কিনলে দুই বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে।