মাগুরায় সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে তিনজন গ্রেপ্তার

· Prothom Alo

মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে (১৪) দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ মে ঘটনার পর গতকাল শুক্রবার ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে পাঁচজনের নামে থানায় মামলা করেন। আজ শনিবার ভোরে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার অনিক (১৯), নয়ন শেখ (১৯) ও রানা বিশ্বাস (২০)। পুলিশ জানিয়েছে, মামলার মূল আসামি মো. সৌরভ (২১) ও হুসাইন (২০) এখনো পলাতক।

Visit betsport.cv for more information.

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে ৪ মে শ্রীপুর টেম্পোস্ট্যান্ড থেকে ভুক্তভোগী কিশোরীকে তুলে নিয়ে যান আসামিরা। তাকে উপজেলার একটি মাছের ঘেরের পাশে কলাবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। একই সঙ্গে ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করেন আসামিরা।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের ভাষ্য, আসামিরা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের কথা গোপন রাখতে বলেন। পরে ভুক্তভোগীর এক আত্মীয় ইন্টারনেটে ভিডিও দেখে পরিবারকে জানান। ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করলে ভয়ে কাউকে কিছু বলেনি বলে জানায়। পরে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে গতকাল থানায় মামলা করেন কিশোরীর মা।

Read full story at source