সিলেটে মেজাজ হারানোয় সালমানকে তিরস্কার আইসিসির
· Prothom Alo

সিলেট টেস্টে গতকাল চতুর্থ দিন আইসিসির আচরণবিধি ভাঙায় পাকিস্তানের ক্রিকেটার সালমান আগাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে। আইসিসির লেভেল-১ আচরণবিধি ভেঙেছেন সালমান।
Visit freshyourfeel.org for more information.
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারা মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের কোনো উপকরণ, সূচি বা ফিটিংসের অপব্যবহার বা ক্ষতি করার’ সঙ্গে সম্পর্কিত।
আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি সালমানের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। এতে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট হলো দুটি। চলতি বছর ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে একই ধারা (২.২) ভাঙার অপরাধে শাস্তি পেয়েছিলেন তিনি।
সিলেট টেস্টে চতুর্থ দিনে মেজাজ হারান সালমানসিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে আচরণবিধি ভাঙার অপরাধ করেন সালমান। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মেজাজ হারিয়ে নিজের ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রোর দেওয়া শাস্তি সালমান মেনে নিয়েছেন, এবং নিজের অপরাধ স্বীকার করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে নাজমুলই সেরা অধিনায়কসিলেট টেস্টে মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সালমানের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আইসিসির লেভেল ১ আচরণবিধি ভাঙার সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। এর সঙ্গে এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়।
এই ‘লজ্জা’ পাকিস্তানকে দিতে পেরেছে শুধুই বাংলাদেশ