পল্লবীর বাউনিয়া বাঁধে বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা
· Prothom Alo

রাজধানীর পল্লবীতে কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অন্তত পাঁচ থেকে ছয়জন সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার। তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
Visit newsbetting.club for more information.
পুলিশ সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়া বাঁধ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা–পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট (পিওএম) সদস্যরা। এ সময় স্থানীয় বাসিন্দাদের হামলায় তাঁদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।