চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

· Prothom Alo

ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই একটি শান্তিচুক্তি না হলে দেশটির জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরও (ইরানের) স্বার্থ রয়েছে।

Visit freshyourfeel.com for more information.

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জানিয়েছেন, নতুন করে আলোচনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বার্তা পেয়েছে তাঁর সরকার। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো ‘অবিশ্বাস’ রয়ে গেছে বলে তিনি সতর্ক করেন।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর হামলা চালিয়েছিল।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান নিয়ে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও বেশি বোমা মেরে এই অচলাবস্থা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন— এমনটা মাথায় রেখে আবার অভিযান শুরু করতে ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করে রেখেছেন তাঁর শীর্ষ উপদেষ্টারা।

উপদেষ্টারা জানিয়েছেন, ট্রাম্প তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তাঁরা ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন।

এটা হলে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন। তিনি সংশয়ে থাকা মার্কিন ভোটারদের বোঝাতে পারবেন, ইরানে এই ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযান সফল ছিল।

ইরানে নতুন অভিযানের পরিকল্পনায় শীর্ষ উপদেষ্টারা, এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

Read full story at source