শসার খোঁজে মিঠাপুকুরে

· Prothom Alo

শসা উৎপাদনে দেশে এগিয়ে আছে রংপুর অঞ্চল। তার মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এই সবজির ভালো ফলন হয়। এখন গ্রীষ্মকালীন শসার মৌসুম চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা মিঠাপুকুরে এসে চাষিদের কাছ থেকে শসা কিনে নিচ্ছেন। ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে যাচ্ছে এই শসা। মিঠাপুকুর থেকেই প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক শসা দেশের বিভিন্ন প্রান্তে যায়। এই গল্পের ছবিগুলো উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার।

Visit mwafrika.life for more information.

জমি থেকে শসা তুলে ধোয়া হচ্ছে, তারপর বিক্রি হবে।খেত থেকে শসা তুলে রিকশা–ভ্যানে পাইকারি বাজারের পথে কৃষক। মহাসড়কের ধারে শসার স্তূপ। কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে এই শসা। কৃষকদের কাছ থেকে কেনার আগে বাছাই করা হচ্ছে শসা।মহাসড়কের ধারে কৃষকের আনা শসার স্তূপ।বস্তায় ভরে ওজন করা হচ্ছে শসা। শসার বস্তা ট্রাকে তুলছেন শ্রমিক।বস্তাভর্তি শসা, এগুলো ট্রাকে তুলে নেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। ট্রাকে শসার বস্তা সাজানো হচ্ছে, যাবে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে।

Read full story at source