কারিনাকে ঘিরে গুজবে ক্ষোভ কায়সার হামিদের
· Prothom Alo

বৃহস্পতিবার রাত থেকেই ভারতে চিকিৎসাধীন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর গুজব ছড়িয়েছে ফেসবুকে। কয়েকটি পেজ ও আইডি থেকে তাঁর নামে বানানো ‘মৃত্যুর গুজব’ সংক্রান্ত ফটোকার্ড হয়েছে ভাইরাল। যা নিয়ে ক্ষুব্ধ তাঁর পরিবার। তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, মৃত্যু নিয়ে এ ধরনের গুজব কারও কাছ থেকেই কাম্য নয়।
Visit esporist.com for more information.