পঞ্চগড় সাহিত্য উৎসব–২০২৬ বাস্তবায়ন নিয়ে প্রস্তুতি সভা

· Prothom Alo

১৬ মে শনিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় সাহিত্য উৎসব–২০২৬। এর আয়োজন করছে পঞ্চগড় বন্ধুসভা। এতে অংশ নেবেন সাহিত্যপ্রেমী তরুণ–তরুণী, পাঠক, লেখক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

Visit tr-sport.bond for more information.

এ উপলক্ষে ১১ মে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাহিত্য উৎসবের সার্বিক পরিকল্পনা, আয়োজনের বিভিন্ন দিক ও অংশগ্রহণকারীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বন্ধুরা উৎসবকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে নানা মতামত ও পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বইপড়া, লেখালেখি ও সাহিত্যচর্চায় আগ্রহ বাড়াতে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, তা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় সাহিত্য উৎসব বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা

Read full story at source