চকরিয়ায় সাবেক কলেজশিক্ষকের বাড়িতে ডাকাতি, হাত–পা, মুখ বেঁধে লুট

· Prothom Alo

কক্সবাজারের চকরিয়ায় সাবেক এক কলেজশিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই কলেজশিক্ষকের নাম মৃত আবু তাহের সিকদার। তিনি চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে আবু তাহের সিকদারের বসতঘরের প্রধান ফটকের তালা কেটে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা আবু তাহের সিকদারের ছেলে কামরুল সিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত–পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে আলমারির চাবি নিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে।

Visit afrikasportnews.co.za for more information.

আবু তাহেরের ছেলে কামরুল সিকদার প্রথম আলোকে বলেন, ডাকাতির সময় চিৎকার করলে তাঁর স্ত্রী ও মাকে মারধর করা হয়। ডাকাত দল আলমারি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণালংকার লুট করেছে। ভোর চারটার দিকে তারা চলে যায়।

কামরুল সিকদার বলেন, ডাকাত দল চলে যাওয়ার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। এরপর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source