কচ্ছপতলী আলোর পাঠশালায় বিশ্ব মা দিবস পালিত
· Prothom Alo
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘বিশ্ব মা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।এদিন বিদ্যালয়ের চতুর্থ ঘণ্টার শ্রেণি কার্যক্রম শেষে মা দিবস উপলক্ষে এক আকর্ষণীয় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মা দিবস উপলক্ষে এক আকর্ষণীয় রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী মায়ের মর্যাদা, ত্যাগ ও সন্তানের জীবনে মায়ের গুরুত্ব নিয়ে আবেগঘন বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লাপ্রাড ত্রিপুরা।সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, ' সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর হলেন মা। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।' পুরস্কার বিতরণী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
Visit sport-tr.bet for more information.