একঝলক (৯ মে ২০২৬)
· Prothom Alo
চারদিকে লাল আভা ছড়িয়ে উঠছে সূর্য। জয়সাগর দীঘি, নিমগাছী, সিরাজগঞ্জ, ৯ মেরবীন্দ্র জন্মজয়ন্তীর মেলায় কারুপণ্য ও হস্তশিল্প প্রদর্শনীতে আগত ক্রেতারা। রবীন্দ্র কাছারিবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৯ মেপদ্মা নদীতে নৌকা ভাসিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন এক পেশাদার জেলে। চর শালেহপুর, ফরিদপুর, ৯ মেনদীভাঙা চরাঞ্চলে এখনো জীবিকার অন্যতম ভরসা ঘোড়ার গাড়ি, মালামাল নিয়ে চলছেন এক গাড়োয়ান। চরভদ্রাসন, ফরিদপুর, ৯ মেজাল দিয়ে মাছ ধরছেন তিনি। কাশিমপুর, মৌলভীবাজার, ৯ মেপদ্মা সেতু প্রকল্প এলাকায় খাবারের খোঁজে একটি হনুমান। নাওডোবা, শরীয়তপুর, ৯ মেকাপ্তাই হ্রদের পানি কমে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভেসে উঠেছে হ্রদের তলদেশে ডুবে থাকা পুরোনো কাঠের গুড়ি। কাটাছড়ি, রাঙামাটি, ৯ মেখাবারের খোঁজে একা শালিক পাখি। নতুনপাড়া, রাঙামাটি, ৯ মেগ্রামের পথজুড়ে হাঁসের কোলাহল, পাল সামলাতে ব্যস্ত খামারিরা। বস্তুল, তাড়াশ, সিরাজগঞ্জ, ৯ মেআধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে ধান কেটে সড়কে বস্তায় ভরতে ব্যস্ত কৃষকেরা। মানিক চাপড়, সিরাজগঞ্জ, ৯ মেধান কাটার মৌসুমে চাহিদা বাড়ায় শহর থেকে প্লাস্টিকের ড্রাম নিয়ে গ্রামে যাচ্ছেন এই বিক্রেতা। জিলা স্কুল মোড়, রংপুর, ৯ মেদুর্গম পাহাড়ি এলাকায় প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বাহারি রঙের প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি, ৯ মেচা-বাগানের বাংলোয় টবে ফুটেছে গোলাপি মোম বেগোনিয়া ফুল। গাজীপুর চা-বাগান, কুলাউড়া, মৌলভীবাজার, ৯ মে
Visit bettingx.bond for more information.