এই স্মার্টফোন একবার চার্জে টানা তিন দিন চলে
· Prothom Alo

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি১০০আই’ মডেলের ফোনটিতে রিভার্স চার্জিং প্রযুক্তির সাত হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি রয়েছে, যা একবার পূর্ণ চার্জ করলে টানা তিন দিন ব্যবহার করা যায়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
Visit betsport.cv for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় একবার চার্জে টানা ৮ ঘণ্টা পর্যন্ত গেম খেলার পাশাপাশি ৯৬.৪ ঘণ্টা গান শোনা বা ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখা সম্ভব। ফোনটির ব্যাটারি প্রায় ছয় বছর ভালো থাকে। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে রিয়েলমি ইউজার ইন্টারফেসের পাশাপাশি ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস পর্দা রয়েছে। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি উচ্চ রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স–সুবিধা থাকায় ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না বা পানিতে নষ্ট হয় না, এমনকি ধুলাও জমে না।
বেগুনি ও ধূসর রঙে বাজারে আসা ফোনটিতে সংস্করণ ভেদে ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৯৯৯ টাকা।