ভিকারুননিসায় ক্লাসে অনুপস্থিতিতে স্কুলে ৫০, কলেজশিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা

· Prothom Alo

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো শিক্ষার্থী এক দিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে। আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit truewildslot.com for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাক্রমে সম্পৃক্ত রাখা, পাঠাভ্যাস গড়ে তোলা ও শৃঙ্খলা বজায় রাখতে অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়ন (সিএ-৫) নম্বর প্রদান করা হবে। ৯১ থেকে ১০০ শতাংশ উপস্থিতির জন্য ৫ নম্বর, ৮১ থেকে ৯০ শতাংশ উপস্থিতির জন্য ৪ নম্বর, ৭১ থেকে ৮০ শতাংশ উপস্থিতির জন্য ৩ নম্বর, ৬১ থেকে ৭০ শতাংশ উপস্থিতির জন্য ২ নম্বর এবং ৫১ থেকে ৬০ শতাংশ উপস্থিতির জন্য ১ নম্বর দেওয়া হবে। ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে কোনো নম্বর পাওয়া যাবে না।

বিদেশে পড়াশোনার স্বপ্ন? অনুসরণ করুন এই ৫ ধাপ

এ ছাড়া অসুস্থতা বা অন্য কোনো যৌক্তিক কারণে অনুপস্থিত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকের স্বাক্ষরযুক্ত আবেদন জমা দিতে হবে এবং অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসকের সনদপত্রও দাখিল করতে হবে। তবে গ্রহণযোগ্য কারণ ছাড়া অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা হারে অনুপস্থিতি ফি দিতে হবে, যা বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।

বিদেশে উচ্চশিক্ষা—ছোট হয়ে আসছে কি আমাদের পৃথিবী? না সংকুচিত হচ্ছে সম্ভাবনা?

শ্রেণিশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে পরিচালিত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গুরুত্বপূর্ণ নোটিশ জানানো হবে। অভিভাবকদের শুধু প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নূন বাতায়ন ও শ্রেণিশিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আচরণগত উন্নয়নের জন্য শ্রেণিকক্ষে শিক্ষকদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। পাবলিক পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ একাডেমিক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসব সিদ্ধান্ত ২০২৬ সালের জুন থেকে কার্যকর হবে।

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন এখন নিউজিল্যান্ড

Read full story at source