চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম

· Prothom Alo

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

Visit sport-newz.biz for more information.

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ঘটনার ছয় দিন পার হলেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই দাবিতে একযোগে প্রতিবাদ সভা হয়েছে জেলার অন্য চার উপজেলাতেও।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বীসহ দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক চাঁপাই চিত্রর সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ প্রমুখ।

Read full story at source