মেট গালায় কী পরলেন পুরুষ তারকারা
· Prothom Alo
আজ ৫ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছিল ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন। এ বছরের থিম ছিল ‘ফ্যাশন ইজ আর্ট’। নারীদের তো বটেই, পুরুষদের ফ্যাশন নিয়েও ছিল সবার আলাদা নজর। মেট গালার সবুজ–সাদা গালিচা থেকে ছেলেদের স্পেশাল কয়েকটি লুক দেখে নেওয়া যাক।
ব্যাড বানি
পোশাকটি তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড জারামেট গালায় ব্যাড বানি পোশাক নয়, চমকে দিয়েছেন তাঁর লুক দিয়ে। পোশাকে তেমন একটা বৈচিত্র্য ছিল না, কালো স্যুটের সঙ্গে ওভারসাইজড পুশি বো। প্রখ্যাত ডিজাইনার চার্লস জেমসের ‘বাসল’ গাউন থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকটি তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড জারা। সঙ্গে ছিল একটি লাঠি। তবে ব্যাড বানি মেট গালার জন্য সেজেছিলেন বয়োবৃদ্ধের মেকআপে। হলিউডের মেকআপ আর্টিস্ট মাইক মারিনোর প্রস্থেটিকে ৩২ বছর বয়সী ব্যাড বানি পরিণত হয়েছিলেন ৫৩ বছরের বৃদ্ধে। সময়ের সঙ্গে বুড়িয়ে যাওয়াটাও যে একটা ‘আর্ট’, সেটাই দেখিয়েছেন ব্যাড বানি।
Visit betsport.cv for more information.
কনর স্টোরি
মেট গালায় হাজির হয়েছেন ভিন্ন দুটি লুকে২৫ বছর বয়সী মার্কিন অভিনেতার এটাই প্রথম মেট গালা। প্রথমবারই হাজির হয়েছেন ভিন্ন দুটি লুকে। মেট গালায় স্টোরি প্রবেশ করেছিলেন সেন্ট লঁরের তৈরি কালো স্যুটে। কিন্তু গালিচায় দাঁড়াতেই খুলে ফেলেন কালো স্যুট। ভেতর থেকে বেরিয়ে আসে হল্টার নেক টপ। পোলকা ডট ডিজাইনের টপটি তৈরি করা হয়েছে সিল্ক মসলিন দিয়ে। সঙ্গে ছিল চামড়ার বেল্ট, রোমান বুট আর ওমেগার ঘড়ি। টপটির সঙ্গে ছিল ছোট্ট একটা ট্রেনও।
মেট গালায় নিজের নামের সিনেমায় হাজির সাবরিনা কার্পেন্টারলুক ইভানস
ফিনিশ আর্টিস্ট ‘টম অব ফিনল্যান্ড’-এর চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়েই এই বেশে এসেছিলেন ইভানস৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতার পোশাক প্রথম দেখায় খুব একটা অস্বাভাবিক লাগবে না। পা থেকে মাথা পর্যন্ত তাঁকে মোড়ানো হয়েছে বারগান্ডি লেদারে। স্প্যানিশ ডিজাইনার আলেহান্দ্রো পালোমোর নকশা করা জ্যাকেট ও ট্রাউজার ছিল তাঁর পরনে। ফিনিশ আর্টিস্ট ‘টম অব ফিনল্যান্ড’-এর চিত্রকর্ম থেকে অনুপ্রাণিত হয়েই এই বেশে এসেছিলেন ইভানস।
নিকোলাস হল্ট
মার্কিন অভিনেতা নিকোলাস হল্টআরেক মার্কিন অভিনেতা নিকোলাস হল্টও তাঁর অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন ‘টম অব ফিনল্যান্ড’-এর চিত্রকর্ম। তাঁর পরনে ছিল প্রাডার লেদার জ্যাকেট, প্যান্ট ও টাই।
মেট গালায় ভারতীয়দের মধ্যে ইশা আম্বানির পোশাকটিই কি বেশি দামী?কোলম্যান ডমিঙ্গো
বিভিন্ন রং ও শেডের প্যাচ খেলা করছিল কালো স্যুটেমেট গালার মঞ্চে যদি কেউ হতাশ না করেন, তাহলে সবার ওপরের দিকে নাম থাকবে কোলম্যান ডমিঙ্গোর। মার্কিন অভিনেতা এবার হাজির হয়েছিলেন ভ্যালেন্তিনোর কাস্টম স্যুটে। অন্যদের মতো একরঙা কাপড়ে দেখা যায়নি তাঁকে; বরং তাঁর স্যুটে ছিল বিভিন্ন রঙের ছোট ছোট প্যাচ। বিভিন্ন রং ও শেডের প্যাচ খেলা করছিল তাঁর কালো স্যুটে। সঙ্গে বরাবরের মতোই ছিল জুয়েলারি। হাতে আংটি ও কানে দুল।
স্যাম স্মিথ
১৯২০ সালের আর্ট ডেকো থেকে অনুপ্রাণিত হয়ে লুকটি তৈরি করেছেন ডিজাইনার ক্রিস্টিয়ান কোয়ানইংরেজ এই গায়ক বরাবরই ‘উদ্ভট’ পোশাকের জন্য সমাদৃত। ৩৩ বছর বয়সী স্যাম এবার পরে এসেছিলেন ২৩ কেজি ওজনের এক গাউন। ২ লাখ ৩০ হাজার পাথরের কারুকাজ করা মারমেইড ড্রেসটি তৈরি করতে সময় লেগেছে ৮০০ ঘণ্টা। ১৯২০ সালের আর্ট ডেকো থেকে অনুপ্রাণিত হয়ে লুকটি তৈরি করেছেন ডিজাইনার ক্রিস্টিয়ান কোয়ান। সঙ্গে ছিল কালো পালকের হেডপিস।
মেট গালার এবারের আসরে তারকাদের চোখধাঁধানো সব লুক দেখুনড্যামসন ইদ্রিস
ড্যামসন ইদ্রিসড্যামসন ইদ্রিস হাজির হয়েছিলেন নিজের জুয়েলারি ব্র্যান্ড ডিড্রিসের রেইনবো নেকলেস পরে। ১৮ ক্যারেটের সোনার চেইনে ছিল ১৮ রকম ক্রিস্টাল পাথর, যা ইদ্রিস তৈরি করেছেন নিজ হাতে। সঙ্গে ছিল প্রাডার তৈরি লাল টপ ও ওভারসাইজড লেদার জ্যাকেট।
জাফর জ্যাকসন
রালফ লরেনের তৈরি ভেলভেট জ্যাকেট ও সিল্ক ভেস্টেই দেখা গেছে জাফর জ্যাকসনকে‘মাইকেল’ সিনেমা দিয়ে জাফর জ্যাকসনের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মেট গালার মঞ্চে প্রথমবারের মতো জাফর হাজির হয়েছেন নিজস্ব স্টাইলেই। রালফ লরেনের তৈরি ভেলভেট জ্যাকেট ও সিল্ক ভেস্টেই দেখা গেছে তাঁকে। ‘মাইকেল’ সিনেমা নিয়ে এত ব্যস্ত ছিলেন যে শেষ মুহূর্তে অনেকটা তাড়াহুড়া করেই পোশাকটি তৈরি করেছেন তিনি।
সূত্র: ভোগ, পিপল