র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মার্কেটিংয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেন মানফুজা মাসুদ চৌধুরী

· Prothom Alo

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন মানফুজা মাসুদ চৌধুরী।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন মানফুজা মাসুদ চৌধুরী। হোটেল কর্তৃপক্ষ জানায়, মানফুজা মাসুদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিপণন বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Visit mchezo.life for more information.

তাঁর নেতৃত্বগুণ, কৌশলগত পরিকল্পনা এবং সৃজনশীল উদ্যোগ হোটেলটির ব্র্যান্ড ইমেজ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর অসাধারণ কর্মদক্ষতা, ধারাবাহিক অগ্রগতি এবং প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

হসপিটালিটি শিল্পে প্রায় ১৭ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি তাঁর নতুন দায়িত্ব নিতে চলেছেন। এর আগে তিনি দেশের শীর্ষ সারির একাধিক পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং হলিডে ইন ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি ব্র্যান্ড উন্নয়ন, স্টেকহোল্ডারদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং কার্যকর বিপণন কৌশল বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বে গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন কর্তৃপক্ষ আশা করেছে, নতুন দায়িত্বে মানফুজা মাসুদ চৌধুরী তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

ছবি: র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন

Read full story at source