বিদেশে পড়াশোনার স্বপ্ন? অনুসরণ করুন এই ৫ ধাপ

· Prothom Alo

বিদেশে উচ্চশিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ভালো ক্যারিয়ার সুযোগের কারণে অনেকেই এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশে পড়াশোনার লক্ষ্য স্থির করেন। তবে সঠিক গাইডলাইন ছাড়া পুরো আবেদনপ্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হতে পারে।

Visit asg-reflektory.pl for more information.

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে ধাপে ধাপে এই পুরো প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। নিচে ধাপে ধাপে আবেদনপ্রক্রিয়ার একটি সহজ রোডম্যাপ দেওয়া হলো।

ধাপ ১: কোর্স ও দেশ নির্বাচন

প্রথম ধাপ হলো নিজের পছন্দের কোর্স ও গন্তব্য দেশ ঠিক করা। শিক্ষার্থীদের উচিত দেশের শিক্ষার মান, জীবনযাত্রার খরচ, ভিসা নীতি ও ভবিষ্যৎ চাকরির সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানি।

ধাপ ২: বিশ্ববিদ্যালয় শর্টলিস্ট করা

কোর্স ও দেশ নির্বাচনের পর আসে বিশ্ববিদ্যালয় নির্বাচন। র‍্যাঙ্কিং, কোর্স কাঠামো, টিউশন ফি, স্কলারশিপ সুবিধা ও ক্যাম্পাসের সুযোগ-সুবিধা ভালোভাবে যাচাই করা জরুরি। একই সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যোগ্যতার শর্তও সতর্কভাবে পরীক্ষা করতে হবে। কারণ, দেশভেদে শর্ত ভিন্ন হতে পারে।

ধাপ ৩: ভর্তি পরীক্ষার প্রস্তুতি

অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আইএলটিএস, টোয়েফল, স্যাট বা এসিটির মতো স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষার স্কোর প্রয়োজন হয়। তাই অন্তত ৬ থেকে ১২ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, যাতে প্রতিযোগিতামূলক স্কোর অর্জন করা যায়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পুরস্কার পেলেন বাংলাদেশের রুবাইয়া মোরশেদসঠিক গাইডলাইন ছাড়া পুরো আবেদনপ্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হতে পারে।

ধাপ ৪: আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা

পরীক্ষার ফল প্রস্তুত হলে শুরু হয় মূল আবেদনপ্রক্রিয়া। এতে আবেদন ফরম পূরণ, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখা, লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) সংগ্রহ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হয়।

এরপর আসে আর্থিক পরিকল্পনা। স্কলারশিপ, শিক্ষাঋণ ও ব্যক্তিগত সঞ্চয়ের মাধ্যমে খরচ ব্যবস্থাপনা করা যায়। অনেক দেশ শিক্ষার্থীদের পার্ট টাইম কাজ করার সুযোগও দেয়, যা জীবনযাত্রার খরচে সহায়তা করে।

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন এখন নিউজিল্যান্ড

ধাপ ৫: স্টুডেন্ট ভিসা আবেদন

সবশেষ ধাপে রয়েছে স্টুডেন্ট ভিসার আবেদন। এখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা, ইন্টারভিউ (যদি থাকে) এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। ভিসা অনুমোদন পাওয়ার পর শিক্ষার্থীরা বিদেশে যাত্রার প্রস্তুতি নিতে পারে, যার মধ্যে আবাসন ও ভ্রমণ–পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা থাকলে বিদেশে পড়াশোনার পুরো প্রক্রিয়া অনেক বেশি সহজ ও সফল হয়ে ওঠে।

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তিতে আবেদনের সময় বৃদ্ধি, শিক্ষার্থীরা মাসে পাবেন ৮,০০০ টাকা

Read full story at source