ঢাকায় ভোরে অঝোরে বৃষ্টি, জলজট
· Prothom Alo

আজ শুক্রবার ভোরে ঢাকায় অঝোরে বৃষ্টিতে গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। আবহাওয়া অধিদপ্তর ঢাকা, ময়মনসিংহ, সিলেটসহ ছয় বিভাগে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া এই বৃষ্টি তাপপ্রবাহ কমিয়ে এনেছে এবং নদ-নদীর পানি বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
Visit h-doctor.club for more information.