ফিরলেন পার্ক জিহুন

· Prothom Alo

‘দ্য কিংস ওয়ার্ডেন’ সিনেমায় ক্ষমতাচ্যুত এক রাজার চরিত্রে অভিনয় করেছেন অভিনয় ও সংগীতশিল্পী পার্ক জিহুন। গত ৪ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আজ বুধবার স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছেন পার্ক জিহুন।

Visit saltysenoritaaz.com for more information.

অস্কারে পাঁচ বিদেশি সিনেমা: আপনার ও আমার পছন্দ কোনটি

অভিনয়ের বাইরে সংগীতশিল্পী হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। তিন বছর পর সংগীতে ফিরছেন পার্ক জিহুন। একক অ্যালবাম ‘রিফ্লেক্ট’ নিয়ে আসছেন তিনি। আজ অ্যালবামটি প্রকাশিত হয়।

২০২৩ সালের এপ্রিল মাসে ইপি ‘ব্ল্যাঙ্ক অর ব্ল্যাক’ প্রকাশ করেছিলেন পার্ক। এরপর আর কোনো গানে পাওয়া যায়নি তাঁকে। সংগীত থেকে বিরতি নিয়ে অভিনয়ে মনোযোগ দেন তিনি। এর মধ্যে নেটফ্লিক্সের ‘উইক হিরো’ ও ‘দ্য কিং’স ওয়ার্ডেন’ চলচ্চিত্রের ১ কোটি ৬০ লাখের বেশি টিকিট বিক্রি করেছে।

‘রিফ্লেক্ট’ অ্যালবামে আত্মবিশ্লেষণ, অতীত অভিজ্ঞতার গল্প ফুটে উঠেছে। অ্যালবামের মূল গান ‘বডিএলস’, এটি একটি মিডটেম্পো পপ-ড্যান্স গান। গানটি সাধারণ মুহূর্তে জন্ম নেওয়া এক অচেনা অনুভূতিকে তুলে ধরেছে।

তিন গানের এই অ্যালবামে রয়েছে আরেক গান ‘ওয়াটারকালার’, যেখানে হালকা সাউন্ডের সঙ্গে আবেগের মিশেল রয়েছে। এ ছাড়া ‘আই ক্যান’ট হোল্ড ইয়োর হ্যান্ড অ্যানিমোর’ গানটি অ্যাকুস্টিক গিটারনির্ভর পপ ব্যালাড।

২০১৭ সালে ‘প্রডিউস ১০১’–এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে পার্ক জিহুন সংগীতজীবনে পরিচিতি পান। পরে তিনি বয় ব্যান্ড ওয়ানা ওয়ানের সদস্য হন।

সংগীতশিল্পী হিসেবে প্রত্যাবর্তন উপলক্ষে পার্ক ‘রিফ্লেক্ট’ নামেই ফ্যান কনসার্ট আয়োজন করবেন। আগামী ২৩ মে টোকিও এবং ৩০ ও ৩১ মে সিউলে কনসার্টটি হবে।

দ্য কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Read full story at source