কামিনী রায়ের কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’ নিয়ে পাঠচক্র

· Prothom Alo

কবি কামিনী রায়ের জনপ্রিয় কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৪ এপ্রিল বিকেলে ঝালকাঠি-ঢাকা রুটে সুগন্ধা নদীতে চলাচলকারী ফারহান-৭ লঞ্চের ছাদে বসে এই আসর।

এই কাব্যগ্রন্থে কবি আনন্দ ও বিষাদ, প্রকৃতির রূপ, মিলন ও বিচ্ছেদের অনুভূতিসহ জীবনের আলো-ছায়াময় দিকগুলো ফুটিয়ে তুলছেন, যা মূলত সরল ভাষায় রচিত এবং গভীর ভাবপূর্ণ।

Visit betsport24.es for more information.

পাঠচক্র শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুরা কাব্যগ্রন্থ থেকে নৈতিক আদর্শ, প্রেম, সুখ-দুঃখ এবং আত্মত্যাগ নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করেন। আলোচকদের মধ্যে থেকে তিনজনকে উপহার দেওয়া হয় বই। প্রথম হয়েছেন তামান্না আক্তার, দ্বিতীয় রোহান বিন নাসির ও তৃতীয় হয়েছেন মেহেদী হাসান।

রাহাত মাঝির সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও কবি মু. আল-আমীন বাকলাই, সভাপতি শাকিল রনি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মার্জিয়া মিম, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহীন আলম, বন্ধু আবির রানা, নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, হাবিবুর রহমান, এস এম শামীম, বাদশা আহমেদ, ইমরানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা

Read full story at source