গম পাচারের অভিযোগে তলব, ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরাতের

· Prothom Alo

আবার রেশন দুর্নীতি মামলায় ভারতের অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছিল দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২২ এপ্রিল ইডির কার্যালয়ে হাজিরা দেন তিনি। বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন নুসরাত।

Visit newsbetsport.bond for more information.

গত বুধবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে আট ঘণ্টা জেরার মুখে পড়তে হয় নায়িকাকে। তার পর থেকেই নেটভুবনে চর্চার শিরোনামে নুসরাত জাহান। কখনো রেশন দুর্নীতি আবার কখনোবা ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামে সংস্থার কোটি কোটি টাকার আর্থিক জালিয়াত প্রসঙ্গ টেনে অভিনেত্রীর উদ্দেশে ধেয়ে আসছে কটাক্ষ। বাদ যায়নি অতীতের বিয়ে বিতর্কও!

নুসরাত জাহান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। চোখে রোদচশমা। নায়িকার লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি আলোচনায় নুসরাতের লেখা ক্যাপশন। যেখানে উল্লেখ্য, ‘অভিযোগ আর অপবাদ—এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।’ পাশাপাশি নিন্দুকদের খোঁচা দিতেও পিছপা হননি সাবেক সংসদ সদস্য। আক্রমণকারীদের প্রতি তিনি লিখেছেন, ‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।’

গম পাচারের অভিযোগ, নায়িকা নুসরাতকে তলব

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সে সময়ে নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই টালিউড অভিনেত্রীকে তলব করা হয়েছিল।

সংবাদ প্রতিদিন অবলম্বনে

নুসরাত জাহান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source