ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ৩৩ শিশু ভর্তি

· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৩৩টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ৯০ শিশু।

Visit fish-roadgame.online for more information.

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩৩টি শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত মোট ৮৩৮টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭২২টি শিশু ছাড়পত্র পেয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১৬টি শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৯০ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২০টি শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম কাজ করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় আরও নতুন ৩৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো শিশু মারা যায়নি।

Read full story at source