দায়

· Prothom Alo

মন খারাপে একটু নাহয় জ্যোৎস্না হলো ভার

Visit amunra.help for more information.

অভিমানে ভাঙছে পাহাড় প্রেমিকতলোয়ার

রাতের শরীর লাজুক হলো জোনাক ধরে গান

ব্যূহ আঁকে শরীরদেশে বিরহী কামান।

গুহাচরে স্রোতের খেলা হেসে ওঠে মুখ

আগুন বিক্রেতাই তো চেনে শরীরী চুমুক

ভিড়ছে শেষে অচেনা রূপ সন্ধিসীমানায়

বেড়ে ওঠে প্রথম আলো গুটি গুটি পায়।

চিঠির বুকে বৃষ্টি নামে রোদের পাড়ায় ঘুম

গ্রহণ ছুঁয়ে যাচ্ছে প্রহর মেঘলা রঙের ধুম

বাড়ছে আঁধার, নামছে পারদ সন্ধ্যা চেনা দায়

আলোর জবাব নুয়ে পড়ে বিষাদজানালায়।

Read full story at source