নেইলকাটারে ছোট ছিদ্র থাকে কেন

· Prothom Alo

আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস আছে, যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু সেগুলোর খুঁটিনাটি নিয়ে খুব একটা মাথা ঘামাই না। এই যেমন ধরো নখ কাটার যন্ত্র। তোমার ড্রয়ারে বা ব্যাগে হয়তো একটা নেইলকাটার পড়ে আছে। কিন্তু কখনো কি খেয়াল করেছ, প্রায় সব নেইলকাটারের পেছনের দিকে একটা ছোট গোল ছিদ্র থাকে?

অনেকেই ভাবেন, এই ছিদ্র হয়তো শুধুই সুন্দর দেখানোর জন্য দেওয়া হয়েছে। কিন্তু আক্ষরিক অর্থেই ১৪৫ বছর ধরে এই ছোট ছিদ্রটি একটি দারুণ দরকারি কাজ করে আসছে! কিছুদিন আগে এক ভদ্রলোক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তাঁর শাশুড়ি তাঁকে নিয়ে হাসাহাসি করছেন; কারণ, তিনি নেইলকাটারের ওই ছিদ্রের আসল কাজ জানেন না। পোস্টটি নিমেষেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ কমেন্ট করে স্বীকার করেন, তাঁরাও আসলে জানেন না এই ছিদ্র কেন থাকে!

Visit asg-reflektory.pl for more information.

কেউ কেউ দাবি করেছিলেন, নখ কাটার পর কাটা নখগুলো যাতে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, সে জন্যই এটা দেওয়া হয়েছে। কিন্তু একটু ভেবে দেখো তো, নখ কাটার সময় সেটা কি ওই ছিদ্রের দিকে যায়? মোটেও না! নখ ছিটকে গিয়ে সোজা তোমার পাশে পড়ে!

প্রয়োজন নেই, এমন জিনিস কেন কিনি?
অবশেষে ১৮৮১ সালে ইউজিন হাইম ও সেলেস্টিন ম্যাটজ নামের দুজন উদ্ভাবক একটি চাপ দেওয়ার হাতলযুক্ত নখ কাটার যন্ত্রের পেটেন্ট করেন।

তাহলে আসল রহস্য কী? খুব সাধারণ ও সাদামাটা উত্তর হলো, ছিদ্রটি দেওয়া হয়েছে যাতে তুমি নেইলকাটারটিকে চাবির রিং বা ট্রাভেল ব্যাগের সঙ্গে আটকে রাখতে পারো।

শুধু কি এটুকু কাজের জন্য এত বছর ধরে একটা ছিদ্র দেওয়া হচ্ছে? হ্যাঁ! একটু ভেবে দেখো, তোমার বাড়িতে হয়তো চার-পাঁচটা নেইলকাটার আছে, কিন্তু দরকারের সময় একটাও খুঁজে পাও না। নেইলকাটার যেন হারিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছে! এই বারবার হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতেই ছিদ্রটি দেওয়া হয়েছিল, যাতে একে চাবির রিংয়ের সঙ্গে আটকে রাখতে পারো। এতে সহজেই নেইলকাটার খুঁজে পাওয়া যাবে। এমনকি শুরুর দিকের অনেক নেইলকাটারের সঙ্গে এই ছিদ্র দিয়ে ছোট একটা চেইন পরানো থাকত!

এ ছাড়া এর আরও কিছু সুবিধা আছে। বাথরুমের ক্যাবিনেটে ছোট্ট একটা হুক লাগিয়ে নেইলকাটারটি সেখানে ঝুলিয়ে রাখতে পারো, যাতে অন্য অনেক জিনিসের নিচে এটি চাপা পড়ে না যায়। আবার হাতের নখ ও পায়ের নখ কাটার জন্য দুটি আলাদা নেইলকাটারকে একসঙ্গে একটি রিং দিয়ে বেঁধে রাখতেও এই ছিদ্র দারুণ কাজে আসে।

কয়েক সপ্তাহেই সারবে জয়েন্টের ক্ষয়, আশা দেখাচ্ছে নতুন গবেষণা

১৪৫ বছরের পুরোনো নকশা

জানলে অবাক হবে, আজকের দিনে তুমি যে নেইলকাটার ব্যবহার করছ, তার নকশা প্রায় ১৪৫ বছরের পুরোনো! এর আগে মানুষ ছোট পকেট ছুরি দিয়ে নখ কাটত, ঠিক যেভাবে আমরা আপেলের খোসা কাটি। আর এই কাজ করতে গিয়ে প্রায়ই আঙুল কেটে রক্তারক্তি কাণ্ড হতো।

অবশেষে ১৮৮১ সালে ইউজিন হাইম ও সেলেস্টিন ম্যাটজ নামের দুজন উদ্ভাবক একটি চাপ দেওয়ার হাতলযুক্ত নখ কাটার যন্ত্রের পেটেন্ট করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই ১৮৮১ সালের মূল নকশাতেও হাতলের পেছনের দিকে ছিদ্রটি স্পষ্টভাবে আঁকা ছিল!

কথাটা কিন্তু একদম সত্যি! আমরা হয়তো জীবনে প্রথম কবে নেইলকাটার কিনেছিলাম, তা আমাদের মনেই নেই।

এডিজেওয়াই নামে একটি নেইলকাটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সিইও জেক পিটার্স বলেন, ‘নেইলকাটারের চাপ দেওয়ার হাতলটি জাদুর মতো কাজ করে। এটি খুব সামান্য চাপে প্রায় ১৭৫ পাউন্ড শক্তি তৈরি করতে পারে। তবে লিভারের নিচের অংশটি খুব একটা উন্নত নয়। এটি নখকে কাটার বদলে মূলত পিষে বা ভেঙে ফেলে। এ কারণেই নখ কাটার পর তা ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে।’

পিটার্স নিজেও তাঁর কোম্পানির জন্য যখন নতুন করে নেইলকাটারের নকশা তৈরি করেছেন, তখনো তিনি এই পুরোনো ছিদ্রটিকে সযত্নে রেখে দিয়েছেন! কারণ, এত বছরেও এই ছোট ছিদ্রটির উপযোগিতা একটুও কমেনি।

পাবলিক প্লেসে হেডফোন পরা কি অভদ্রতা

কেন আমরা এটা নিয়ে ভাবি না

নেইলকাটার এমন একটা জিনিস, যা এতই সাধারণ ও সহজলভ্য যে আমরা এটা নিয়ে আলাদা করে ভাবার কোনো প্রয়োজনই বোধ করি না। পিটার্স মজার ছলে বলেন, ৩০ বছরের কম বয়সী প্রায় সবাই তাদের জীবনের প্রথম নেইলকাটারটি জোগাড় করেছে বাড়ি থেকে চুরি করে! বাচ্চারা মনে করে না যে তারা চুরি করেছে, আবার বাবা-মাও ভাবেন না যে তাঁদের নেইলকাটার চুরি গেছে। কিন্তু বাস্তবে সেটাই ঘটে!

কথাটা কিন্তু একদম সত্যি! আমরা হয়তো জীবনে প্রথম কবে নেইলকাটার কিনেছিলাম, তা আমাদের মনেই নেই। চোখের সামনে একটা নেইলকাটার পড়লে আমরা শুধু নখ কাটতেই ব্যস্ত হয়ে পড়ি।

১৪৫ বছর আগে কেউ একজন ছিদ্রটি বানিয়েছিলেন শুধু তোমার দরকারি জিনিসটা খুঁজে পেতে সাহায্য করার জন্য!

সূত্র: রিডার্স ডাইজেস্টহোটেলের বিছানার চাদর সাদা থাকে কেন

Read full story at source