সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৫ এপ্রিল, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit freshyourfeel.org for more information.

পাঁচ বছর পথে থাকার পর শিশুটি খুঁজে পেল মাকে

পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সন্তান সাইদুলকে খুঁজে পেয়ে কাঁদছিলেন মা-বাবা। পাশে ছোট ভাই মিনহাজ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায়

এটি একটি পথশিশুর পরিবারের কাছে ফেরার গল্প। এটি সম্ভব হয়েছে প্রথম আলোর ফেসবুকে দেওয়া একটি পোস্টের কারণে। গত সোমবার সন্ধ্যায় এই পোস্ট দেওয়া হয়। তাতে বলা হয়, বাড়ি ফিরতে চায় সাইদুল। তার ঠিকানা কুমিল্লার মুরাদনগর। সঙ্গে মা ও বাবার নাম। যদিও পূর্ণ ঠিকানা সাইদুলের জানা ছিল না। বিস্তারিত পড়ুন...

হাতে থাকা তেল ফুরিয়ে আসছে, উৎপাদনে গতি কম

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি

ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেল আমদানি আটকে যাওয়ায় উৎপাদনের গতি কমিয়ে দিতে বাধ্য হয়েছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হাতে থাকা অপরিশোধিত তেল ফুরিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে আর এক সপ্তাহের মধ্যেই উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। বিস্তারিত পড়ুন...

মার্কিন ঘাঁটির নিরাপত্তা চাদর ফালাফালা, বাদশাহ-আমিরদের কী হবে

ইরানের হামলায় কমপক্ষে ১৭টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাদের অনেক সেনা মারা পড়েছেন।

মার্কিন নিরাপত্তাকে ‘মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর’এবং ‘সেই চাদরের ভাঁজে ভাঁজে নিঃশ্বাসেরই ছোঁয়া...আছে ভালোবাসা-আদর’ভেবে আরবের বাদশাহরা এত দিন নিশ্চিন্ত আলস্যবিলাসী ঘুম দিচ্ছিলেন। বিস্তারিত পড়ুন...

ডোপিং নিয়ে বাংলাদেশের ভয় বাড়ছে যে কারণে

ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন ২০১৬ সালের এসএ গেমসে সোনা জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার। গত অক্টোবরে ইসলামিক সলিডারিটি গেমসে যাওয়ার আগে দেওয়া নমুনায় তিনি পজিটিভ প্রমাণিত হন, যার পরিণতি এই শাস্তি। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক বৈঠকের অন্দরমহল কেমন ছিল

ইসলামাবাদের সেরেনা হোটেল। এখানেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রুদ্ধদ্বার শান্তি আলোচনা চলেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বহুল আলোচিত ও ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদের ‘সেরেনা হোটেল’-এ। আলোচনার সুবিধার্থে হোটেলের কক্ষগুলোকে সাজানো হয়েছিল বিশেষভাবে। বিস্তারিত পড়ুন...

Read full story at source