অল্প বয়সের আবেগে বিয়ে, অপু বললেন ‘জীবনের বড় ভুল’
· Prothom Alo

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হঠাৎ নিজের বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়েটি ছিল তাঁর জন্য একটি ‘ভুল সিদ্ধান্ত’।
Visit biznow.biz for more information.
অপুর এই স্বীকারোক্তি ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—ঠিক কী কারণে এমন মন্তব্য করলেন এই তারকা? সাক্ষাৎকারে তিনি বলেন, খুব অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে বিয়ে করেছিলেন, যা পরবর্তী সময়ে তাঁর জীবনের বড় ভুল হিসেবে মনে হয়েছে। তাঁর উপলব্ধি, ‘ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
অপু বিশ্বাসউল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল চুপিসারে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ ৯ বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ সেই বিয়ের খবর প্রকাশ করেন তিনি। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে থাকছে। বিভিন্ন উৎসব ও স্কুলের ছুটিতে বাবা শাকিব খানের বাসায় দাদা-দাদির সঙ্গে সময় কাটে তার।
অপু বিশ্বাসসাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, তিনি তাঁর অতীত নিয়ে অনুশোচনা করলেও সেখান থেকে শিক্ষা নিয়েছেন। বর্তমান সময়ের নিজেকে অনেক বেশি পরিণত বলেও উল্লেখ করেন তিনি।
জানালেন, আগের মতো আবেগপ্রবণ নন; বরং এখন ক্যামেরার সামনে নিজেকে অনেক বেশি পেশাদারভাবে উপস্থাপন করতে চান।
অন্যদিকে নতুন করে বিয়ের সম্ভাবনা নিয়েও জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি অপু বিশ্বাস। তবে রহস্য রেখে বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।’ তাঁর এ মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে—তবে কি ভবিষ্যতে আবারও বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী?
অপু বিশ্বাসকাজের দিক থেকে কিছুটা অনিয়মিত হলেও বিভিন্ন পণ্যের প্রচারণা, শোরুম উদ্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন অপু বিশ্বাস।
গেল ঈদুল ফিতরে অপু অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও আগামী কোরবানির ঈদে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।