শিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন
· Prothom Alo

২০১৬ সালে যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ রোববার এই আবেদন করেছেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
শুনানিতে প্রসিকিউশন বলেছে, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে গুলি করা ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর কারণে তাঁদের পায়ে পচন ধরে। এক পর্যায়ে তাঁদের পা কেটে ফেলতে হয়।
Visit catcrossgame.com for more information.
যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আটজন এ মামলায় আসামি। এর মধ্যে তিনজন কারাগারে আছেন। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর পাঁচ আসামি পলাতক আছেন।