মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

· Prothom Alo

বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি পাঠানোর বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ‘এটি প্রক্রিয়াগত বিষয়। আমরা যত দ্রুত সম্ভব, এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি।’

আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

Visit newsbetting.bond for more information.

সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তাঁর মালয়েশিয়া সফর ও সেখানকার নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ কথা বলেন।

মালেশিয়ায় জনশক্তি পাঠাতে আরও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ এবং অভিভাসন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা চাই, স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের মানুষ যেন যেতে পারেন। মালেশিয়াকে আহ্বান জানিয়েছি, এই প্রক্রিয়াকে সিন্ডিকেট–মুক্ত করার জন্য যা কিছু করা প্রয়োজন, তা যেন করে। এ ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও আন্তরিকতা দেখিয়েছেন।’

Read full story at source