সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস সড়কে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি, মালামাল লুট

· Prothom Alo

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-বাইপাস সড়কের চেঙ্গাইন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দল তাঁর সঙ্গে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী সৌদিপ্রবাসী বোরহানউদ্দিন (৪৬) চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা।

Visit newsbetting.club for more information.

বোরহানউদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি সৌদি আরব থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান। পরে সেখান থেকে একটি মাইক্রোবাসে করে তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশে রওনা দেন। ভোর সাড়ে চারটার দিকে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় মুখোশধারী পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল রামদা দেখিয়ে তাঁর গাড়ির গতিরোধ করে। গাড়ি থামালে তাঁর গলায় রামদা ঠেকিয়ে কাছে পাসপোর্ট, একটি ল্যাপটপ, ১২ হাজার টাকা, একটি আইফোন, ৯০ গ্রাম স্বর্ণ ও আরও কিছু মালামাল লুট করে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণুপদ শর্মা প্রথম আলোকে জানান, ওই এলাকায় তাদের কোনো দল কাজ করে না। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিববুল্লাহ বলেন, ঢাকা–বাইপাস সড়কে ডাকাতির ঘটনার অভিযোগ পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানটি বন্দর থানা এলাকায় পড়েছে। তাঁরা বন্দর থানায় যোগাযোগ করেছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Read full story at source