হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু

· Prothom Alo

দেশে হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ২৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব ৯ এপ্রিল সকাল আটটা থেকে ১০ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

Visit asg-reflektory.pl for more information.

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা ও দুজন খুলনা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৯ জন। আর হাম সন্দেহে রোগী ভর্তি হয়েছে ১ হাজার ১৭৭ জন। আর হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬৮ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৪০৯। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৯১০। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৬ হাজার ৬০৯।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ৪৬২। এরপর রয়েছে রাজশাহী বিভাগে ২৩০, চট্টগ্রামে ১৮৬, বরিশালে ৯৬, খুলনায় ৯০, সিলেটে ৬০, ময়মনসিংহে ২৭ ও রংপুর বিভাগে ২৬।

Read full story at source