আধুনিক বাঙালি জীবনের অনুপ্রেরণায় লা রিভের বৈশাখ কালেকশন

· Prothom Alo

বাংলা নববর্ষ মানেই নতুন সূচনা, নতুন আনন্দ আর রঙে রঙিন উদ্‌যাপন। ঋতুর পালাবদলের এই সময়টায় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনেও আসে নতুনত্ব। আর সেই নতুনত্বকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে বৈশাখ ১৪৩৩ কালেকশন।

Visit moryak.biz for more information.

ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও আধুনিক লাইফস্টাইলের আরামদায়ক ফিউশনকে কেন্দ্র করে এই বৈশাখ কালেকশনটি সাজানো হয়েছে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘আধুনিক বাঙালি বৈশাখের চিরায়ত সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন, ট্রেন্ড ও আবহাওয়া নিয়েও সচেতন। বৈশাখ ফ্যাশনের এই ফিউশন চলছে অনেক বছর ধরেই। চিরায়ত লাল–সাদার পাশাপাশি বৈশাখ ফ্যাশনের এই ইতিবাচক পরিবর্তনের সবটুকু দেখা যাবে লা রিভে।

আধুনিক দৈনন্দিন জীবনে মানুষ যেভাবে উৎসবকে নিজের মতো করে উদ্‌যাপন করছে, কখনো ট্র্যাডিশনাল, কখনো ফিউশন, সেই ভাবনাটাকেই আমরা আমাদের নতুন কালেকশনে তুলে ধরার চেষ্টা করেছি। এই কালেকশনে আমরা ঐতিহ্য ও আধুনিকতার একটি সুন্দর সমন্বয় এনেছি, যাতে প্রতিটি মানুষ নিজের মতো করে বৈশাখকে উপভোগ করতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের ক্রেতারা এই নতুন আরামদায়ক ফিউশন ও স্টাইলকে খুব পছন্দ করবেন।’

বৈশাখের সময় সাধারণত আবহাওয়া থাকে উষ্ণ ও আর্দ্র। তাই এই কালেকশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক ও ব্রিদেবল ফেব্রিকের ওপর।

কটন, ভিসকোস, সফট জর্জেট, জার্সি এবং বিভিন্ন ধরনের ব্লেন্ডেড ফেব্রিক ব্যবহার করা হয়েছে যাতে গরমে স্বস্তি বজায় থাকে। পাশাপাশি গ্ল্যামার ও কমফোর্টের পারফেক্ট ব্যালান্স আনতে প্রিমিয়াম ব্যাম্বো জ্যাকার্ডসহ আরও নানা ধরনের লাইটওয়েট ফেব্রিক যুক্ত করা হয়েছে। এই ফেব্রিকগুলো ঘাম শোষণ করে, সহজে বাতাস চলাচল করতে দেয় এবং সারা দিন ফ্রেশ ফিল দেয়, যা বৈশাখের দিনের জন্য একদম উপযোগী।  

রঙের ক্ষেত্রে ঐতিহ্যবাহী লাল-সাদার পাশাপাশি এই কালেকশনে যুক্ত হয়েছে নতুন ফিউশন।

স্যুথিং ও সফট টোনের সঙ্গে বোল্ড ও ভাইব্রেন্ট কালারের সুন্দর সমন্বয় দেখা যাবে। ব্রাইট ইয়েলো, গোল্ডেন, সানি অরেঞ্জ, পিংক, ব্ল্যাক, ব্লু, গ্রে ও গ্রিন, এমন নানা রঙের ব্যবহারে তৈরি হয়েছে বৈচিত্র্যময় কালার প্যালেট।

একাধিক রঙের মিশ্রণ এবং মাল্টিকালার প্রিন্টের মাধ্যমে পোশাকগুলোতে আনা হয়েছে প্রাণবন্ত বৈশাখী আমেজ।

এই সিজনের জন্য লা রিভ নিয়ে এসেছে পাঁচটি ইউনিক প্রিন্ট স্টোরি। ফ্লাওয়ার ফ্রোলিক-এ দেখা যাবে রেট্রো চার্মে অনুপ্রাণিত উজ্জ্বল ফ্লোরাল ডিজাইন।

রুডিমেন্টারি জয় প্রিন্ট স্টোরিতে রয়েছে ড্রামেটিক ও খেলাধুলাপূর্ণ অনুভূতি, যেখানে শিশুসুলভ আনন্দ এবং বৈশাখের মোটিফগুলো ফুটে উঠেছে। আলপনার ঐতিহ্যকে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে আলপনা থিমে, যা বাঙালির সংস্কৃতির এক অনন্য প্রতিফলন।

বিউটিফুল বানালিটিতে উঠে এসেছে আমাদের প্রতিদিনের সহজ-সরল জীবনের সৌন্দর্য, যা কমফোর্ট ও স্টাইলকে একসঙ্গে ধারণ করে। আর আউট অব অফিস প্রিন্ট স্টোরিতে ফাংশনাল ডিটেইলসের মাধ্যমে আনা হয়েছে আধুনিক ও রিল্যাক্সড লুক, যা ক্যাজুয়াল আউটিংয়ের জন্য পারফেক্ট।

নারীদের জন্য এই কালেকশনে থাকছে বৈশাখ উপযোগী সালোয়ার–কামিজ, কুর্তি, টিউনিক, টপস, শাড়ি ও ফিউশন আউটফিট।

পুরুষদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ও বিভিন্ন ধরনের কমফোর্টেবল পোশাক। শিশুদের জন্যও রাখা হয়েছে রঙিন ও আরামদায়ক নানা ডিজাইন, যাতে পুরো পরিবার একসঙ্গে বৈশাখের আনন্দ উপভোগ করতে পারে। লা রিভ বৈশাখ ১৪৩৩ কালেকশন এখন পাওয়া যাচ্ছে লা রিভের সব স্টোর এবং অনলাইনে।

বিস্তারিত জানতে ভিজিট করুন লা রিভের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে। নতুন বছরের নতুন সাজে, লা রিভের সঙ্গে উদ্‌যাপন হোক আপনার বৈশাখ।

ছবি: লা রিভ

Read full story at source