স্বাধীনতা দিবসে সুনামগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন
· Prothom Alo

ঐতিহাসিক ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সূচনা হয়েছিল।
Visit asg-reflektory.pl for more information.
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার প্রভাতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসংলগ্ন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে সুনামগঞ্জ বন্ধুসভা। এ সময় একাত্তরে প্রাণ উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বন্ধুরা।
স্বাধীনতা দিবসে সুনামগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কানিজ সুলতানা, সহসভাপতি সুখেন্দু সেন, সচেতন নাগরিক কমিটির সদস্য আইনজীবী নাজনীন বেগম, হাসিনা চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক আইনজীবী খলিল রহমান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ আইনজীবী মাহবুবুল হাছান শাহীন, সাংবাদিক ও বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী এ আর জুয়েল, কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক কনক চক্রবর্তী, রাজীব দেব, জেলা মহিলা পরিষদের সহসভাপতি আরতি পাল, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাধারণ সম্পাদক তাজকিরা হক, যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ আল সামায়ূন, প্রশিক্ষণ সম্পাদক অর্পিতা তালুকদার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নূরজাহান আক্তার প্রমুখ।
সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা