মোস্তাফিজ-রিশাদরা কে কোন দলে, কার খেলা কখন ও কোথায়

· Prothom Alo

আজ থেকে শুরু পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবে ৮টি দল। সে কারণেই পিসিবির পক্ষ থেকে এটিকে ইতিহাসের সবচেয়ে বড় পিএসএল বলে দাবি করা হচ্ছে। এবার পিএসএলে বাংলাদেশের প্রতিনিধি থাকছেন ছয়জন। বাংলাদেশি সমর্থকদের আগ্রহও স্বাভাবিকভাবে তাই বেশি। বাংলাদেশি ক্রিকেটাররা কে কোন দলে খেলছেন? কার খেলা কবে, কখন?

Visit asg-reflektory.pl for more information.

পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার দেখা যাবে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। এই ছয় ক্রিকেটার খেলবেন তিনটি দলের হয়ে। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন। পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসানকে। লেগ স্পিনার রিশাদ হোসেনকে কিনেছে নতুন দল রাওয়ালপিন্ডি।

তবে তাঁদের কেউই পিএসএলের পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র পাননি। ২৬ মার্চ শুরু হয়ে আগামী ৩ মে পর্যন্ত হবে পিএসএল।

আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টুয়েন্টি ম্যাচ। জানা গেছে, ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ থাকায় এই সংস্করণে সম্ভাব্য সেরা দলটাই খেলাবে বাংলাদেশ।

নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে

এ জন্য মোস্তাফিজকে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল প্রথম ধাপে এনওসি দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজ খেলে আবার ২৪ এপ্রিল পিএসএলে যাবেন তিনি। এ ছাড়া তানজিদ হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আর শুধু টি-টুয়েন্টি দলে থাকা পারভেজ তা পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত।

মোস্তাফিজুর ও পারভেজের লাহোরের ম্যাচ

ক্রিকেটের মাঠে রাজনীতির যুদ্ধ

নাহিদ, শরীফুল ও তানজিদের পেশোয়ারের সূচি

রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডির সূচি

দুই শহরে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে পিএসএল, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ

Read full story at source