শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে
· Prothom Alo

পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছে।
Visit newsbetsport.bond for more information.
নির্দেশনাপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পর বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয় নির্দেশনাপত্রে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বার্ষিক যে কর্মপরিকল্পনা আছে, তা শেষ করার জন্যই শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই তাঁদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ছুটি ঘোষণা করে সরকার। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এর মধ্যে দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।