সাদাপাথরে ঈদের ছুটিতে মানুষের ঢল
· Prothom Alo
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যেকোনো উৎসবে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পরিবার-পরিজন নিয়ে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে ওঠেন। এবারও পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সাদাপাথরে ঘুরতে এসেছেন হাজারো মানুষ।
Visit newsbetsport.bond for more information.
নৌকায় করে সাদাপাথরের দিকে যাচ্ছেন পর্যটকেরা।নৌকা থেকে নেমে পাথুরে পথে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে দর্শনার্থীদের পাথুরে পথে শিশুকে কোলে নিয়ে হাঁটছেন এক অভিভাবক।স্বচ্ছ জলের মাঝে ছড়িয়ে থাকা পাথরের ওপর দিয়ে হাঁটছেন পর্যটকেরা।শীতল পানিতে নেমে আনন্দে মেতে উঠেছেন ভ্রমণপ্রেমীরা।পরিবার–পরিজন নিয়ে ঈদের ছুটিতে সাদাপাথরে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা।পাহাড়ি ঝরনার পানিতে নেমে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল তরুণ।সাদা পাথর আর স্বচ্ছ জলের মাঝে উপচে পড়া মানুষের ভিড়ে মুখর পুরো এলাকা।পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে উপচে পড়া ভিড়