শুরু হয়েছে অস্কার ২০২৬

· Prothom Alo

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যনিমেশন সিনেমার পুরস্কার জিতল 'দ্য গার্লস হু ক্রাইড পার্লস'

'কে-পপ ডেমন হান্টার্স'

সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতল 'কে-পপ ডেমন হান্টার্স'। গত বছর নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় মিউজিক্যাল সিনেমাটি। গড়ে ভিউর রেকর্ড।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অ্যামি মুলিগান

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অ্যামি মুলিগান। গত বছরের আলোচিত হরর সিনেমা 'ওয়েপনস'-এর জন্য পুরস্কার পেলেন তিনি।

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

লালগালিচায় 'মার্টি সুপ্রিম' অভিনেতা টিমোথি শ্যালামে লালগালিচায় 'ওয়ান ব্যাটল' অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও

এবারের অস্কার সঞ্চালনা করছেন কোনান ও'ব্রায়ান

কোনান ও'ব্রায়ান অনুষ্ঠানের শুরুতেই তিনি বলেন, 'আপনাদের সতর্ক করা উচিত, এবারের অস্কার হতে যাচ্ছে রাজনৈতিক।'

এবারের অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’। সব শেষ পূর্বাভাস অনুযায়ী, এটা ছাড়াও অস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে পল টামাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনেতা হতে পারেন ‘সিনার্স’–এর মাইকের বি জর্ডান, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’–এর লিওনার্দো ডিক্যাপ্রিও অথবা ‘মার্টি সুপ্রিম’–এর টিমোথি শ্যালামে। সমালোচকেরা অনেকটাই নিশ্চিত, সেরা অভিনেত্রী হবেন ‘হ্যামনেট’ তারকা জেসি বাকলি।

এখন লালগালিচায় হাজির হচ্ছেন তারকারা। লালগালিচার পরে শুরু হবে পুরস্কার অনুষ্ঠান। সেরা অভিনয়শিল্পী, সেরা নির্মাতা, সেরা ছবিসহ গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হবে অনুষ্ঠানের শেষের দিকে।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস উপলক্ষে প্রথম আলোর বিশেষ লাইভে আপনাদের স্বাগত। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে কার হাতে উঠছে কোন পুরস্কার। এবারের অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’।

Visit chickenroadslot.lat for more information.

Read full story at source